Bangla Runner

ঢাকা , রবিবার, ৩১ মে, ২০২৬ | বাংলা

শিরোনাম

?????????? ?? ????? ??????? ?????????????? ?????? ???????????? ?????????? ??????? ????????????? ???????? ??? ?????, ????????? ????????? ???? ??? ????? ?????? ????? ?????? ???? ???? ????? ???? ??????: ????????? ??? ??? ????? ????? ???! ?????? ???????? ?????????? ???????, ????? ?? ????? ??? ??? ????? ??????? ???????? ???? ??????? ?-???? ??????? ??????? ???? ? ???? Important Quotations from Different Disciplines
Home / ???????????

ট্রাম্প বার্তা পাওয়ার যোগ্য নন: জাপানি প্রধানমন্ত্রীকে বললেন খোমেনি

বিদেশ ডেস্ক
মঙ্গলবার, ১৮ জুন ২০১৯ Print


মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের পক্ষ থেকে কোন বার্তা পাওয়ার যোগ্য নয় বলে মন্তব্য করেছেন দেশটির সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ খোমেনি। আজ ১৩ জুন, বৃহস্পতিবার তেহরানে জাপানি প্রধানমন্ত্রী শিনজো আবের সঙ্গে বৈঠককালে তিনি এ মন্তব্য করেছেন বলে জানিয়েছে ইরান ভিত্তক সংবাদ মাধ্যম তেহরান টাইমস।

আয়াতুল্লাহ খোমেনি বৈঠককালে বলেছেন, “আমি ব্যক্তি ট্রাম্পকে কোনো বার্তা পাওয়ার যোগ্য বলে মনে করি না। তার জন্য আমার পক্ষ থেকে কোনো বার্তা নেই। তাকে আমি কোনো বার্তা দেব না।”

বৃহস্পতিবার ইরানের সর্বোচ্চ নেতাকে জাপানি প্রধানমন্ত্রী শিনজো আবে বলেন, “আমি আপনার জন্য মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পক্ষ থেকে বার্তা নিয়ে এসেছি।” এর জবাবে আয়াতুল্লাহ খোমেনি ট্রাম্পকে বিশ্বাস করেন না বলে জানান।

তিনি বলেন, “আপনার সদিচ্ছা ও আন্তরিকতার বিষয়ে আমাদের কোনো সন্দেহ নেই। কিন্তু আপনি মার্কিন প্রেসিডেন্টের পক্ষ থেকে যা তুলে ধরেছেন সে বিষয়ে বলব আমি ব্যক্তি ট্রাম্পকে বার্তা বিনিময়ের যোগ্য বলে মনে করি না। তার জন্য আমার পক্ষ থেকে কোনো জবাব নেই। আমি তাকে কোনো উত্তর দেব না।”

আমেরিকার প্রতি ইরানের কোনো ধরণের আস্থা নেই মন্তব্য করে তিনি আরও বলেন, “পরমাণু সমঝোতা ইস্যুতে আমেরিকার সঙ্গে আলোচনার যে তিক্ত অভিজ্ঞতা হয়েছে আমরা আর সে পরিস্থিতির পুনরাবৃত্তি করব না। কারণ কোনো বিজ্ঞ ও স্বাধীনচেতা জাতিই চাপের মুখে আলোচনাকে মেনে নিতে পারে না।”

আরও পড়ুন আপনার মতামত লিখুন

© Copyright -Bangla Runner 2024 | All Right Reserved |

Design & Developed By Web Master Shawon