শিরোনাম
শিক্ষার্থীদের সুবিধা বিবেচনা করে নতুন সময়সূচি নির্ধারণ করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সুইমিংপুল কর্তৃপক্ষ। ২৩ জুন, রোববার ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু)’র পক্ষ থেকে আবেদনের পরিপ্রেক্ষিতে নতুন এই সময়সূচি জানিয়েছে সুইমিংপুল কর্তৃপক্ষ।
পূর্বে সকাল বেলা সুইমিং পুলের সময়সীমা নির্ধারিত থাকায় ক্লাশ করা ও সাঁতার কাটা নিয়ে সমস্যার সম্মুখীন হত শিক্ষার্থীরা। শিক্ষার্থীদের সুবিধা বিবেচনায় নিয়ে ডাকসুর এজিএস সাদ্দাম হোসেন গত ২২ মে দুপুরে ডাকসুর সুইমিংপুল পরিচালনা কমিটির চেয়ারম্যান ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. কামাল উদ্দীনের কাছে সময়সীমা পুনঃনির্ধারণের প্রস্তাব দেন।

ওই প্রস্তাব বিবেচনা করে ও শিক্ষার্থীদের সুবিধার কথা মাথায় রেখে রোববার এই নতুন সময়সূচী ঘোষণা করা হয়েছে। এ বিষয়ে ডাকসুর ক্রীড়া সম্পাদক শাকিল আহমেদ তানভির বলেন, ‘‘শিক্ষার্থীদের সাথে আলোচনা করে আমরা এ সময় নির্ধারণ করেছি। আশা করি এখন থেকে শিক্ষার্থীরা সুবিধামতো সময়ে সুইমিংপুলে সাঁতার কাটতে পারবেন।’’
এ বিষয়ে ডাকসুর এজিএস সাদ্দাম হোসেন বাংলা রানারকে বলেন, “আমরা শিক্ষার্থীদের কল্যাণে ও তাদের অধিকার বাস্তবায়নে সোচ্চার রয়েছি। প্রতিনিয়ত শিক্ষার্থীরা যেসব সমস্যা নিয়ে আমাদের কাছে আসছেন আমরা তা যথাসময়ে সমাধানের জন্য চেষ্টা করে যাচ্ছি। সুইমিং পুল চলাকালীন সময়ে শিক্ষার্থীদের ক্লাস থাকায় তারা সমস্যায় পড়তো। আমরা এই বিষয়ে প্রশাসনের সাথে কথা বলায় নতুন এই সময়সূচি করা হয়েছে। আগামীতেও আমরা শিক্ষার্থীদের পাশে থাকবো।”
আরও পড়ুন আপনার মতামত লিখুন
??????? ?????? ??? ??? ???
???????????? ?????????????? ??????? ?? ???? ???? ???!
???? ????? ???? ???? ??????? ???? ??? ??????????
???? ??? ???? ?????? ????? ??? ??? ?????? ??????? ???????
??????? ?????????
?????????? ?? ?????
??????? ?????????????? ?????? ???????????? ?????????? ??????? ?????????????
?????? ???????? ???? ??????
???????? ??? ?????, ????????? ????????? ???? ??? ?????
?????? ????? ?????? ???? ???? ?????
??????? ?????? ??? ??? ???
???????????? ?????????????? ??????? ?? ???? ???? ???!
???? ????? ???? ???? ??????? ???? ??? ??????????
???? ??? ???? ?????? ????? ??? ??? ?????? ??????? ???????
??????? ?????????
?????????? ?? ?????
??????? ?????????????? ?????? ???????????? ?????????? ??????? ?????????????
?????? ???????? ???? ??????
???????? ??? ?????, ????????? ????????? ???? ??? ?????
?????? ????? ?????? ???? ???? ?????