Bangla Runner

ঢাকা , মঙ্গলবার, ২৬ মে, ২০২৬ | বাংলা

শিরোনাম

?????????? ?? ????? ??????? ?????????????? ?????? ???????????? ?????????? ??????? ????????????? ???????? ??? ?????, ????????? ????????? ???? ??? ????? ?????? ????? ?????? ???? ???? ????? ???? ??????: ????????? ??? ??? ????? ????? ???! ?????? ???????? ?????????? ???????, ????? ?? ????? ??? ??? ????? ??????? ???????? ???? ??????? ?-???? ??????? ??????? ???? ? ???? Important Quotations from Different Disciplines
Home / ?????

বঙ্গতাজ তাজউদ্দীন

মোঃ আবদুস সাত্তার
বৃহস্পতিবার, ২৫ জুলাই, ২০১৯ Print


তুমি দেশের জনগণের দুই নয়নের জল
বুকের ভেতর গহীন হৃদয় গোপন অন্তর স্থল।
তুমি বাংলার কাব্য কথা, স্বাধীন বাংলার মাটি
তোমার মূল্য দেশের কাছে সোনার চেয়ে খাটি।

কাপাসিয়ায় জন্ম তোমার, দরদরিয়া গ্রাম
স্বাধীনতার জন্য তুমি ফেলেছ মাথার ঘাম।
এই মাটিতে চরণ দু'টি ধুইয়ে শিশির জলে
বিশ্ব জোড়া খ্যাতি তোমার নওতো আঁচল তলে।

তুমি আজকে কবর দেশে বেঁচে আমরা সব
নাম সুনামের জন্য সবাই করি কলরব।
যে-যা বলুক তুমি বাংলার স্বাধীনতার তাঁজ
হৃদয়পুরে রূপের বাহার রঙিন কারুকাজ।

তুমি একাত্তরের রণাঙ্গনে মুক্তিযুদ্ধের কাণ্ডারী
থাকবে তুমি বাংলার বুকে হয়ে আলোর দিশারী।

আরও পড়ুন আপনার মতামত লিখুন

© Copyright -Bangla Runner 2024 | All Right Reserved |

Design & Developed By Web Master Shawon