Bangla Runner

ঢাকা , সোমবার, ১৮ মে, ২০২৬ | বাংলা

শিরোনাম

?????????? ?? ????? ??????? ?????????????? ?????? ???????????? ?????????? ??????? ????????????? ???????? ??? ?????, ????????? ????????? ???? ??? ????? ?????? ????? ?????? ???? ???? ????? ???? ??????: ????????? ??? ??? ????? ????? ???! ?????? ???????? ?????????? ???????, ????? ?? ????? ??? ??? ????? ??????? ???????? ???? ??????? ?-???? ??????? ??????? ???? ? ???? Important Quotations from Different Disciplines
Home / ?????????

সভাপতি আমির হোসেন, সম্পাদক সুমন

স্টুডেন্ট অ্যাসোসিয়েশন অফ পাটগ্রামের নতুন কমিটি

নিজস্ব প্রতিবেদক
বুধবার, ০৭ আগস্ট, ২০১৯ Print


ঢাকাস্থ স্টুডেন্ট অ্যাসোসিয়েশন অফ পাটগ্রাম (স্যাপ )-এর পুর্ণাঙ্গ কমিটি  ঘোষণা করা হয়েছে। এতে সভাপতি হয়েছেন ঢাকা কলেজের পদার্থ বিজ্ঞানের শেষ বর্ষের শিক্ষার্থী মোঃ আমির হোসেন এবং সাধারণ সম্পাদক হয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী মোঃ সুমন হোসেন।

গত ৪ আগস্ট, বোববার ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিন থেকে এ কমিটি ঘোষণা করেন সংগঠনটির প্রধান উপদেষ্টা এবং পাটগ্রাম উপজেলা পরিষদের চেয়ারম্যান রুহুল আমিন বাবুল। ঢাকায় অধ্যয়নরত লালমনিরহাট জেলার অন্তর্গত পাটগ্রাম উপজেলার শিক্ষার্থীদের কল্যানে আগামী এক বছর এ কমিটি কাজ করে যাবে।

৭৪ সদস্য বিশিষ্ট ওই কমিটিতে ১৩ জনকে সহ-সভাপতি ,০৮ জনকে যুগ্ম সাধারণ সম্পাদক এবং ০৭ জনকে সাংগঠনিক সম্পাদক করা হয়েছে। কমিটি ঘোষণাকালে উপস্থিত ছিলেন স্যাপ-এর কার্যনির্বাহী উপদেষ্টা মোঃ রাসেল মাহমুদ, মোঃ রিফাত হাসান, আবু বক্কর সিদ্দিক সোহেল ও তাপস রয় । 

এ ছাড়াও উপস্থিত ছিলেন সমাজকল্যাণ মন্ত্রীর ব্যক্তিগত সেক্রেটারি মিজানুর রহমান, বুড়িমারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নেওয়াজ নিশাত, পাটগ্রাম টি এন স্কুল অ্যান্ড কলেজের প্রভাষক মীর সেলিম জাহান রাতুল এবং ঢাকাস্থ লালমনিরহাট জেলা ছাত্র কল্যাণ পরিষদের সাবেক সভাপতি সাহিদ রহমান ।

আরও পড়ুন আপনার মতামত লিখুন

© Copyright -Bangla Runner 2024 | All Right Reserved |

Design & Developed By Web Master Shawon