শিরোনাম
ছাত্রলীগ নেতা শামীম হোসাইন
ছাত্রলীগের এক কেন্দ্রীয় নেতার নেতৃত্বে ঢাকার একটি মেসে গিয়ে এক শিক্ষার্থীর ওপর হামলার অভিযোগ উঠেছে। মারধরের শিকার শিক্ষার্থী রুমন তালুকদার। তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী। এই ঘটনায় গতকাল রাজধানীর লালবাগ থানায় পাঁচজনকে আসামী করে একটি মামলা হয়েছে (নম্বর০৩/৪০২)। মামলা হওয়ার বিষয়টি লালবাগ থানার ওসি নিশ্চিত করেছেন।
মামলার আসামীর হলো শামীম হোসাইন, মো. আ. আল মাসুম,আনোয়ার হোসাইন, সারোয়ার হোসাইন ও মোজাম্মেল খান পাঠান। এর মধ্যে শামীম হোসাইন ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সাবেক শিক্ষার্থী। তিনি কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সদস্য ও সলিমুল্লাহ মুসলিম হল শাখা ছাত্রলীগের সাবেক সহ সভাপতি।
মারধরের শিকার রুমন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে পড়ালেখা শেষ করে লালবাগের একটি মেসে থাকছেন। তার গ্রামের বাড়ি নেত্রকোণা জেলার মদন উপজেলায়। অন্যদিকে হামলাকারী ছাত্রলীগ নেতা শামীম হোসাইনের গ্রামের বাড়িও নেত্রকোনা জেলায়।
মামলার এজাহার ও ভুক্তভোগী সূত্রে জানা যায়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী রুমন তালুকদারে সঙ্গে শামীম হোসেনের পূর্ব শত্রুতা ছিল। এর জেরে গত ২৮ সেপ্টেম্বর রাতে লালবাগের যে মেসে রুমন থাকেন সেখানে দলবল নিয়ে শামীম জোরপূর্বক প্রবেশ করে। রুমে যেয়ে রুমনকে এলোপাতাড়ি রড দিয়ে পিটিয়ে আহত করেন। মারধর শেষে রুমনের ১০হাজার টাকা ও একটি ল্যাপটপও ছিনতাই করে নিয়ে আসে শামীম।
এই ঘটনার সুষ্ঠু বিচার দাবি করে রুমন তালুকদার বলেন, আমাকে অমানবিকভাবে রড, লাঠি দিয়ে পিটিয়েছে, আমার ১০ হাজার টাকা ও একটি ল্যাপটপ ছিনতাই করেছে। এই ঘটনার সুষ্ঠু বিচার চাই।
অভিযোগের বিষয়ে জানতে চাইলে শামীম হোসাইন বলেন, রুমনের সঙ্গে টাকা নিয়ে ঝামেলা ছিল। কুরবানী ঈদের আগে পলাশীতে দেখা হলে সে টাকা ফেরত দিতে চেয়েছিল। কিন্তু টাকা দেয়নি। গত ২৭ তারিখে আগারগাঁওয়ে চাকরির পরীক্ষা দিয়ে রাস্তায় দাঁড়িয়েছিলাম। এসময় রুমন কয়েকজন নিয়ে আমার ওপর হামলা করে। হামলার শোধ নেওয়ার জন্য রুমনের ওপর পাল্টা হামলা করা হয় বলে স্বীকার করেন তিনি।
ঘটনাটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক গোলাম রাব্বানীকে অবহিত করা হলে তিনি বলেন, ঘটনা অবহিত হলাম। বিশ্ববিদ্যালয়ের বিধি অনুসরণ করে দেখা হবে কি করণীয় আছে।
আরও পড়ুন আপনার মতামত লিখুন
??????? ?????? ??? ??? ???
???????????? ?????????????? ??????? ?? ???? ???? ???!
???? ????? ???? ???? ??????? ???? ??? ??????????
???? ??? ???? ?????? ????? ??? ??? ?????? ??????? ???????
??????? ?????????
?????????? ?? ?????
??????? ?????????????? ?????? ???????????? ?????????? ??????? ?????????????
?????? ???????? ???? ??????
???????? ??? ?????, ????????? ????????? ???? ??? ?????
?????? ????? ?????? ???? ???? ?????
??????? ?????? ??? ??? ???
???????????? ?????????????? ??????? ?? ???? ???? ???!
???? ????? ???? ???? ??????? ???? ??? ??????????
???? ??? ???? ?????? ????? ??? ??? ?????? ??????? ???????
??????? ?????????
?????????? ?? ?????
??????? ?????????????? ?????? ???????????? ?????????? ??????? ?????????????
?????? ???????? ???? ??????
???????? ??? ?????, ????????? ????????? ???? ??? ?????
?????? ????? ?????? ???? ???? ?????