Bangla Runner

ঢাকা , সোমবার, ২৫ মে, ২০২৬ | বাংলা

শিরোনাম

?????????? ?? ????? ??????? ?????????????? ?????? ???????????? ?????????? ??????? ????????????? ???????? ??? ?????, ????????? ????????? ???? ??? ????? ?????? ????? ?????? ???? ???? ????? ???? ??????: ????????? ??? ??? ????? ????? ???! ?????? ???????? ?????????? ???????, ????? ?? ????? ??? ??? ????? ??????? ???????? ???? ??????? ?-???? ??????? ??????? ???? ? ???? Important Quotations from Different Disciplines
Home / ?????????

রক্তচাপ নিয়ন্ত্রণের ডিভাইস দেশে বাজারজাত করবে ইনফেরাম গ্রুপ

নিজস্ব প্রতিবেদক
রবিবার, ০৬ অক্টোবর, ২০১৯ Print


রক্তচাপ নিয়ন্ত্রণে রাখার জন্য রাশিয়ার বিশ্বখ্যাত ‘এবিপি জিারো ফাইভ ওয়ান’ ব্রান্ডের ডিভাইস বাংলাদেশে বাজারজাত করবে ইনফেরাম গ্রুপ। রোববার, ৬ অক্টোবর সকালে জাতীয় প্রেসক্লাবের আবদুস সালাম হলে এই ডিভাইস এদেশে বাজারজাতকরণ উপলক্ষ্যে আয়োজিত এক সংবাদ সম্মেলনে গ্রুপের পক্ষ থেকে এই তথ্য জানানো হয়।

গ্রুপের পরিচালক রাশিয়া প্রবাসী ব্যবসায়ী রাখমান ডি. এ তুহিনের সভাপতিত্বে সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন- গ্রুপের কমার্শিয়াল ডিরেক্টর অ্যালেক্সি পোলিকারকিন এবং রোস্টেক কোম্পানীর প্রতিনিধি আলেকজেন্ডার মামাসরেভ। এতে লিখিত বক্তব্য পাঠ করেন গ্রুপের মার্কেটিং ম্যানেজার রাফা মাহমুদ। 

লিখিত বক্তব্যে বলা হয়, এই ডিভাইসটি ব্যবহার দেহের রক্তচাপ সম্পূর্ণ স্বাভাবিক রাখে। এটি অত্যন্ত কার্যকর ও নিরাপদ। এটি নিয়মিত ব্যবহার করলে কোনো রকমের ওষুধের প্রয়োজন পড়ে না। উচ্চ রক্তচাপ ও নি¤œ রক্তচাপ উভয় ক্ষেত্রেই এটি সমান কার্যকর। এতে বলা হয়, ডিভাইসটি একটি মানুষকে প্রতিদিন এক থেকে তিনবার পাঁচ থেকে ছয় মিনিট পর্যায়ক্রমে ব্যবহার করতে হবে। পুরো পরিবারের জন্য একটি  ডিভাইসই যথেষ্ট। প্রত্যেক সদস্য এটি পর্যায়ক্রমে ব্যবহার করতে পারে।

সংবাদ সম্মেলন থেকে জানানো হয়, এশিয়ার মধ্যে বাংলাদেশেই প্রথম এই ডিভাইসটি বাজারজাতকরণ করা হচ্ছে। এটি মূলত রাশিয়ার নভোচারীদের জন্য বানানো হয়েছিলো। মহাশূন্যে অনেক সময় নভোচারীরা রক্তচাপজনিত সমস্যায় ভোগেন। সেখানে কোনো ধরণের ওষুধ সেবন করা সম্ভব হয় না। এই ডিভাইসটি তাদের রক্তচাপ নিয়ন্ত্রণে সহায়তা করে। 

সম্মেলনে আরো জানানো হয়, যন্ত্রটি হাইপারটেনশন ও মাইগ্রেনজনিত সমস্যার ক্ষেত্রেও ব্যবহার করা যাবে। এই ডিভাইসটি হাতঘড়ির মতো হাতে পরতে হয়। এটি মাসাজের মাধ্যমে রক্তচাপ নিয়ন্ত্রণ করে। এর কোনো পার্শ্বপ্রতিক্রিয়া নেই। এটি যেকোনো সাধারণ পেন্সিল ব্যাটারির মাধ্যমে চলবে। ডিভাইটি পাঁচ থেকে দশ বছর পর্র্যন্ত ব্যবহার করা যাবে। এর দাম পড়বে বাংলাদেশি মুদ্রায় ২৫ হাজার টাকা। ডিভাইসটি হাতিরপুলের বীর উত্তম সি আর দত্ত রোডের ইস্টার্ণ প্লাজায় অবস্থিত ‘সিম পাওয়ার জেনারেশন’- এর শোরুমে পাওয়া যাবে।

আরও পড়ুন আপনার মতামত লিখুন

© Copyright -Bangla Runner 2024 | All Right Reserved |

Design & Developed By Web Master Shawon