Bangla Runner

ঢাকা , সোমবার, ২৫ মে, ২০২৬ | বাংলা

শিরোনাম

?????????? ?? ????? ??????? ?????????????? ?????? ???????????? ?????????? ??????? ????????????? ???????? ??? ?????, ????????? ????????? ???? ??? ????? ?????? ????? ?????? ???? ???? ????? ???? ??????: ????????? ??? ??? ????? ????? ???! ?????? ???????? ?????????? ???????, ????? ?? ????? ??? ??? ????? ??????? ???????? ???? ??????? ?-???? ??????? ??????? ???? ? ???? Important Quotations from Different Disciplines
Home / ?????????

নির্যাতনে ছাত্র হত্যা:

বুয়েট ছাত্রলীগের দুই নেতা আটক

নিজস্ব প্রতিবেদক
সোমবার, ০৭ অক্টোবর, ২০১৯ Print


নির্যাতনে ছাত্র হত্যার ঘটনায় বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) শাখা ছাত্রলীগের সহ সভাপতি মুস্তাকিম ফুয়াদ ও সাধারণ সম্পাদক মেহেদী হাসান রাসেলকে আটক করা হয়েছে।

সোমবার সকালে তাদেরকে আটক করার কথা নিশ্চিত করেছেন চকবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহরাব হোসেন। তিনি জানিয়েছেন, জিজ্ঞাসাবাদের জন্য তাদেরকে আটক করা হয়েছে।

রোববার দিবাগত রাতে শেরে বাংলা হলের শিক্ষার্থী আবরার ফাহাদকে তার কক্ষ  থেকে ডেকে নিয়ে নির্যাতন করে ছাত্রলীগের নেতাকর্মীরা। পরে গভীর রাতে হলের দ্বিতীয় তলায় তার লাশ দেখতে পায় শিক্ষার্থীরা। 

একাধিক সূত্রে জানা গেছে, লাশের গায়ে আঘাতের চিহ্ন রয়েছে। নিহত ফাহাদ বুয়েটের ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিকস বিভাগের ২য় বর্ষের শিক্ষার্থী এবং বিশ্ববিদ্যালয়ের শেরে বাংলা হলে থাকতেন। 

তার পিতার নাম বরকত উল্লাহ। তিনি কুষ্টিয়ার কুমারখালী উপজেলার রায়ডাঙ্গার গ্রামের বাড়ি থেকে রোববার ঢাকায় ফেরেন। আর রোববার দিবাগত রাতেই নির্যাতনের মুখে মৃত্যু হয় তার।

আরও পড়ুন আপনার মতামত লিখুন

© Copyright -Bangla Runner 2024 | All Right Reserved |

Design & Developed By Web Master Shawon