Bangla Runner

ঢাকা , সোমবার, ১৮ মে, ২০২৬ | বাংলা

শিরোনাম

?????????? ?? ????? ??????? ?????????????? ?????? ???????????? ?????????? ??????? ????????????? ???????? ??? ?????, ????????? ????????? ???? ??? ????? ?????? ????? ?????? ???? ???? ????? ???? ??????: ????????? ??? ??? ????? ????? ???! ?????? ???????? ?????????? ???????, ????? ?? ????? ??? ??? ????? ??????? ???????? ???? ??????? ?-???? ??????? ??????? ???? ? ???? Important Quotations from Different Disciplines
Home / ?????

কবিতা:

কারণ তুমি নিরব...

এম.এস.আই খান
মঙ্গলবার, ০৮ অক্টোবর, ২০১৯ Print


চারপাশে খুন হয়ে যাক
আমার কিছু আসে না।
চারপাশে বিক্ষোভ জমুক 
আমায় তাতে টানে না।

নগর-শহরে জ্বলুক বারুদ
বুলেট খেয়ে ছাত্র মরুক
প্রতিবাদের শ্লোগান উঠুক
চিৎকারে হোক আড়াল কান্না
আসুক না ধেয়ে রক্ত বন্যা

যতই যেথা ক্ষোভ জমুক 
আরাম করে চায়ে চুমুক
দেবই আমি ভাই।
বিপ্লবীদের বাহবা দেব,
তবে তাদের দলে নাই!

খবর পড়ি, খবর দেখি
ঘুমাই আর খাই দাই
ঝুট ঝামেলা বহু দূরে
আমার কোন চিন্তা নাই।

এত কিছু ঘটে যাচ্ছে দায়টা আসলে কার?
দায় নিয়ে টানাটানি, টিভি-টকশো সরব 
আমিও দায়ি তুমিও দায়ী, কারণ তুমি নিরব।

-এম.এস.আই খান
মঙ্গলবার, ৮ অক্টোবর, ২০১৯,
স্যার এ এফ রহমান হল, ঢাকা বিশ্ববিদ্যালয়। 

আরও পড়ুন আপনার মতামত লিখুন

© Copyright -Bangla Runner 2024 | All Right Reserved |

Design & Developed By Web Master Shawon