Bangla Runner

ঢাকা , সোমবার, ১৮ মে, ২০২৬ | বাংলা

শিরোনাম

?????????? ?? ????? ??????? ?????????????? ?????? ???????????? ?????????? ??????? ????????????? ???????? ??? ?????, ????????? ????????? ???? ??? ????? ?????? ????? ?????? ???? ???? ????? ???? ??????: ????????? ??? ??? ????? ????? ???! ?????? ???????? ?????????? ???????, ????? ?? ????? ??? ??? ????? ??????? ???????? ???? ??????? ?-???? ??????? ??????? ???? ? ???? Important Quotations from Different Disciplines
Home / ?????

তুমি আসবে বলে

এম.এস.আই খান
শুক্রবার, ১১ অক্টোবর, ২০১৯ Print


ভালবাসি কিনা আমি জানি না
এটাকে প্রেম বলে কিনা আমি বুঝিনা।
তোমাকে দেখিনি কখনো, কখনো বলিনি কথা মুখোমুখি
তাই তোমার সৌন্দের্য্যের মিথ্যে স্তুতি আমি করছি না।

আমার কাছে সৌন্দর্যের রঙ তোমার শরীরে নয়, চোখে।
আমার কাছে ভালবাসা মানে- তোমার আঙ্গুলগুলো স্পর্শ করা
ছোট এক ‍চুমু এঁকে দেয়া তোমার ঠোঁটে।

আমার কাছে ভালবাসা মানে-
তোমাকেই দেখতে পাওয়া, কল্পনার দৃশ্যপটে।
ভালবাসা মানে, রাত জেগে জেগে ভোরের অপেক্ষা
শুধু তুমি আসবে বলে...

শত অপেক্ষা শত আঘাতের ঘটনা চলে ঘটে
সব ছাপিয়ে তুমিই শিরনাম, হৃদয়ের কাগজে।

ভালবাসার কগজ হাতে যায় দুপুর বিকেল  চলে,
সন্ধ্যা অবধি বসে থাকি আমি, শুধু তুমি আসবে বলে।

তোমাকে আমি জীবনান্দ হয়ে খুঁজেছি কালে কালে
হাজার বছর পথ হেটেছি বিম্বিসার, অশোকের দেশে।

আলাওল হয়ে লিখেছি আমি অনেক বছর আগে
দেবদাস হয়ে মরেছি আমি তোমার বাড়ির ঘাটে।
তোরসা-তিস্তা পেরিয়ে আমি, এসেছি গোমতি পাড়ে
নজরুল হয়ে প্রেমে পড়েছি, তুমি নার্গিস নামে ছিলে।

এই মঞ্চে পড়ছি কবিতা আমি ছন্দহীন এক কবি
জমাট রক্তে তুলি ভিজিয়ে এঁকেছি তোমার ছবি।

অট্টালিকায় ছেয়ে যাওয়া এ শহরে আসে না সূর্য আলো
তাই অন্ধকারের মধ্য থেকে জ্বেলেছি আমি আলো
ফানুসের গায়ে লিখে দিয়েছি- ‘তোমাকেই বেসেছি ভাল’।

এখনো আমি অপেক্ষায় আছি, তুমি আসবে বলে...
আসনি তুমি। যাচ্ছে আমার জীবন সময় চলে
এখন আমি ধুকছি এক কঠিন ব্যাধির ঘোরে
তবুও আমি স্বপ্ন দেখি, মৃত্যুর আগে খুলবো আখি,
শুধু তোমাকেই দেখবো বলে...

-এম.এস.আই খান
২৬ নভেম্বর, ২০১৭
ঢাকা, বাংলাদেশ।

আরও পড়ুন আপনার মতামত লিখুন

© Copyright -Bangla Runner 2024 | All Right Reserved |

Design & Developed By Web Master Shawon