Bangla Runner

ঢাকা , মঙ্গলবার, ২৬ মে, ২০২৬ | বাংলা

শিরোনাম

?????????? ?? ????? ??????? ?????????????? ?????? ???????????? ?????????? ??????? ????????????? ???????? ??? ?????, ????????? ????????? ???? ??? ????? ?????? ????? ?????? ???? ???? ????? ???? ??????: ????????? ??? ??? ????? ????? ???! ?????? ???????? ?????????? ???????, ????? ?? ????? ??? ??? ????? ??????? ???????? ???? ??????? ?-???? ??????? ??????? ???? ? ???? Important Quotations from Different Disciplines
Home / ?????????

রুয়েটে ভর্তি পরীক্ষা শুরু ২৪ অক্টোবর

রাবি প্রতিনিধি
মঙ্গলবার, ২২ অক্টোবর, ২০১৯ Print


রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়  (রুয়েট) (২০১৯-২০) শিক্ষাবর্ষে ১ম বর্ষের ভর্তি পরীক্ষা আগামী ২৪ অক্টোবর (বৃহস্পতিবার) অনুষ্ঠিত হবে।  এরই মধ্যে সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে ভর্তি পরীক্ষার সকল প্রস্ততি।  মঙ্গলবার দুপুরে  বিশ্ববিদ্যালয়ের কনফারেন্স রুমে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে এ তথ্য জানান বিশ্ববিদ্যালয় উপাচার্য  (ভারপ্রাপ্ত) ড.রফিকুল আলম শেখ।

সংবাদ সম্মেলনে উপাচার্য বলেন, ১৯৬৪ সালে প্রতিষ্ঠা হবার পর থেকে  এ  পর্যন্ত ভর্তি পরীক্ষা নিয়ে কোন দোষ কিংবা ত্রুটি হয়নি, এবারও এর ব্যতিক্রম হবেনা।  এটা আমাদের ঐতিহ্য।  অত্যন্ত স্বচ্ছতার ভিত্তিতে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

ভর্তি কমিটির সভাপতি প্রফেসর ড.মোশাররফ হোসেন বলেন,  'এবারের ভর্তি পরীক্ষায় দুটি গ্রুপে (ক ও খ) অধীনে ১৪টি বিভাগে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।  সকাল ৯টা থেকে বেলা ১১টা পর্যন্ত (ক গ্রুপে) ৮২৮০ জন ও (খ গ্রুপে) অধীনে সকাল ৯টা থেকে বেলা ১২টা ১০ পর্যন্ত ৭৮০ জন ভর্তিচ্ছু অংশ নেবে।  আগামী ৪ নবেম্বর ভর্তি পরীক্ষা ফলাফল প্রকাশ করা হবে।

তিনি আরও জানান,  পরীক্ষা অংশ নিতে  পরীক্ষায়  উচ্চ মাধ্যমিকের মূল রেজিষ্ট্রেশন কার্ড ও তার ফটোকপি। ভর্তি পরীক্ষার প্রবেশ পত্র  (দুই কপি) অবশ্যই সঙ্গে আনতে হবে। সংরক্ষিত আসনের প্রার্থীদের ভর্তি পরীক্ষায়  পরিদর্শকের নিকট  উপজাতি/ ক্ষুদ্র  জাতিসত্বা/ ক্ষুদ্র নৃ গোষ্ঠী মোড়ল,  হেডম্যান /গোত্র সমূহ কতৃক  প্রদত্ত সনদের  মূলকপি সহ  সত্যায়িত কপি সঙ্গে আনতে হবে।  তাছাড়া ভর্তি পরীক্ষা সময় ক্যালকুলেটর ছাড়া অন্য কোন ডিভাইস সঙ্গে আনা যাবেনা।'

সংবাদ সম্মেলনে এসময় রুয়েটের (ভারপ্রাপ্ত) রেজিস্টার ড.মো.সেলিম হোসেন,  ছাত্র কল্যান পরিচালক  প্রফেসর ড.রবিউল আওয়াল, উপ-পরিচালক  মামুনুর রশিদ, জনসংযোগ দপ্তরের জনসংযোগ কর্মকতা (ভারপ্রাপ্ত)  আ.ফ.ম  মাহমুদুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।

আরও পড়ুন আপনার মতামত লিখুন

© Copyright -Bangla Runner 2024 | All Right Reserved |

Design & Developed By Web Master Shawon