Bangla Runner

ঢাকা , সোমবার, ২৫ মে, ২০২৬ | বাংলা

শিরোনাম

?????????? ?? ????? ??????? ?????????????? ?????? ???????????? ?????????? ??????? ????????????? ???????? ??? ?????, ????????? ????????? ???? ??? ????? ?????? ????? ?????? ???? ???? ????? ???? ??????: ????????? ??? ??? ????? ????? ???! ?????? ???????? ?????????? ???????, ????? ?? ????? ??? ??? ????? ??????? ???????? ???? ??????? ?-???? ??????? ??????? ???? ? ???? Important Quotations from Different Disciplines
Home / ?????????

মধ্য রাতে ঢাবির হলে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা

নিজস্ব প্রতিবেদক
বৃহস্পতিবার, ২৪ অক্টোবর, ২০১৯ Print


ঢাকা বিশ্ববিদ্যালয়ের সলিমুল্লাহ মুসলিম হলে ফুটবল খেলাকে কেন্দ্র করে হলের দুই পক্ষের মধ্যে ধাক্কাধাক্কির ঘটনা ঘটেছে। বুধবার দিবাগত মধ্যরাতে হল সংসদ ও হল শাখা ছাত্রলীগের সঙ্গে চতুর্থ বর্ষের শিক্ষার্থীদের মধ্যে এই ধাক্কাধাক্কির ঘটনা ঘটে। 

এসময় চতুর্থ বর্ষের শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল টিমের গাড়ি আটকিয়ে রাখে বলে অভিযোগ করেছে হল সংসদের নেতৃবৃন্দ। 

প্রত্যক্ষদর্শীরা জানান, হলের সংসদের উদ্যোগে হলের পাঁচ দিনব্যাপী ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয়। দ্বিতীয় দিনের খেলায় হলের চতুর্থ বর্ষের একটি টিমে বহিরাগত খেলার অভিযোগ ওঠে। পরে আয়োজকরা তাতে আপত্তি জানালে ঘটনার সূত্রপাত। পরবর্তীতে হল সংসদ ও হল ছাত্রলীগের নির্দেশে বিশ্ববিদ্যালয় প্রক্টরিয়াল টিমের মাধ্যমে বহিরাগত শিক্ষার্থীকে বের করার চেষ্টা করে হল সংসদ।

পরে প্রক্টরিয়াল টিমের গাড়ি আটকিয়ে দেয় চতুর্থ বর্ষের শিক্ষার্থীরা। এ সময় হল সংসদ ও হল ছাত্রলীগের চেষ্টায় প্রক্টরিয়াল টিমের গাড়ি ছাড়াতে গেলে ধাক্কাধাক্কি শুরু হয়। এসময় চতুর্থ বর্ষের শিক্ষার্থীদের হলে না ঢোকার নির্দেশ দেয়। রিপোর্ট লেখা পর্যন্ত শিক্ষার্থীরা হলের বাইরে অবস্থান করছে। 

ঘটনার বিষয়ে হল সংসদের জিএস বলেন, খেলাকে কেন্দ্র করে হলের কিছু শিক্ষার্থী উদ্দেশ্য প্রনেদিতভাবে বিশৃঙ্খলা করার চেষ্টা করেছে। তারা প্রক্টরিয়াল টিমের গাড়ি আটকিয়ে রাখার চেষ্টা করে। পরে হল সংসদ সেখানে গিয়ে গাড়ি সুষ্ঠুভাবে বের করে দেয়। এই ঘটনার দোষীদেরকে চিহ্নিত করে প্রশাসনের কাছে অভিযোগ দিব। বিশ্ববিদ্যালয় প্রশাসন বিধি মোতাবেক ব্যবস্থা নিবে। 

চতুর্থ বর্ষের হাকিমুল ইসলাম তারেক বলেন, আমরা প্রক্টরিয়াল টিমের গাড়ি আটকাই নি৷ আমরা শুধু প্রক্টরিয়াল টিমের কাছে জানতে চেয়েছি প্রক্টরিয়াল টিমের সদস্যরা কেন এসেছে। আমাদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ আনা হচ্ছে।

আরও পড়ুন আপনার মতামত লিখুন

© Copyright -Bangla Runner 2024 | All Right Reserved |

Design & Developed By Web Master Shawon