Bangla Runner

ঢাকা , মঙ্গলবার, ২৬ মে, ২০২৬ | বাংলা

শিরোনাম

?????????? ?? ????? ??????? ?????????????? ?????? ???????????? ?????????? ??????? ????????????? ???????? ??? ?????, ????????? ????????? ???? ??? ????? ?????? ????? ?????? ???? ???? ????? ???? ??????: ????????? ??? ??? ????? ????? ???! ?????? ???????? ?????????? ???????, ????? ?? ????? ??? ??? ????? ??????? ???????? ???? ??????? ?-???? ??????? ??????? ???? ? ???? Important Quotations from Different Disciplines
Home / ??????????

সংগীত শিল্পী জর্জ হ্যারিসনের প্রতি মুক্তিযুদ্ধ মঞ্চের শ্রদ্ধা নিবেদন

ঢাবি প্রতিনিধি
শনিবার, ০৭ ডিসেম্বর, ২০১৯ Print


মহান মুক্তিযুদ্ধের অকৃত্রিম বন্ধু সংগীত শিল্পী জর্জ হ্যারিসনের প্রয়াণ দিবস উপলক্ষে তাঁর প্রতি শ্রদ্ধা জানিয়েছে মুক্তিযুদ্ধ মঞ্চ। আজ শুক্রবার (২৯ নভেম্বর) সন্ধ্যা ৬ টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসু ভবনের সামনে থেকে টিএসসি সংলগ্ন শান্তির পায়রা পর্যন্ত শোক মিছিল ও মোমবাতি প্রজ্জ্বলন কর্মসূচী পালন করেছে সংগঠনটি।

ডাকসুর সামনে থেকে শুরু হয়ে শোক মিছিলটি টিএসসিতে এসে শেষ হয়। এরপর টিএসসির শান্তি পায়রার সামনে অস্থায়ীভাবে স্থাপিত জর্জ হ্যারিসনের প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করে মোমবাতি প্রজ্জ্বলন করে মুক্তিযুদ্ধ মঞ্চ। এসময় জর্জ হ্যারিসনের আত্মার শান্তি কামনা করে এক মিনিট নীরবতা পালন করা হয়। 

শোক মিছিল ও মোমবাতি প্রজ্জ্বলনের পরে মুক্তিযুদ্ধ মঞ্চ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মো: আল মামুন বলেন, " মহান মুক্তিযুদ্ধের অকৃত্রিম বন্ধু জর্জ হ্যারিসনের নাম বাংলাদেশের ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে। ১৯৭১ সালে মুক্তিযুদ্ধ চলাকালীন ১লা আগষ্টে নিউইয়র্কের মেডিসন স্কয়ারে কনসার্ট ফর বাংলাদেশ আয়োজন করে জর্জ হ্যারিসন সেই অর্থ দিয়ে বীর মুক্তিযোদ্ধা ও শরণার্থীদের সাহায্য করেছেন। মুক্তিযুদ্ধের পক্ষে বিশ্ব জনমত গড়ে তোলার ক্ষেত্রে তিনি অসমান্য অবদান রেখেছেন। আজ তাঁর মহাপ্রয়াণ দিবসে মুক্তিযুদ্ধ মঞ্চ তাঁর প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করছে। মহান মুক্তিযুদ্ধে অবদানের জন্য বাঙ্গালি জাতি তাঁকে আজীবন স্মরণ করবে। তিনি আমাদের অহংকার এবং অনুপ্রেরণা।" 

শোক মিছিল ও মোমবাতি প্রজ্জ্বলন কর্মসূচীতে উপস্থিত ছিলেন, মুক্তিযুদ্ধ মঞ্চ কেন্দ্রীয় কমিটির সভাপতি আমিনুল ইসলাম বুলবুল, সাধারণ সম্পাদক মোঃ আল মামুন, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি সনেট মাহমুদ, সাধারণ সম্পাদক  ইয়াসির আরাফাত তূর্য, ঢাকা মহানগর উত্তর শাখার সভাপতি আহমেদ হাসনাইন, দক্ষিণ শাখার সভাপতি সোহেল রানা, সাধারণ সম্পাদক ইমরান হোসেন প্রমুখ নেতৃবৃন্দ।

আরও পড়ুন আপনার মতামত লিখুন

© Copyright -Bangla Runner 2024 | All Right Reserved |

Design & Developed By Web Master Shawon