Bangla Runner

ঢাকা , রবিবার, ৩১ মে, ২০২৬ | বাংলা

শিরোনাম

?????????? ?? ????? ??????? ?????????????? ?????? ???????????? ?????????? ??????? ????????????? ???????? ??? ?????, ????????? ????????? ???? ??? ????? ?????? ????? ?????? ???? ???? ????? ???? ??????: ????????? ??? ??? ????? ????? ???! ?????? ???????? ?????????? ???????, ????? ?? ????? ??? ??? ????? ??????? ???????? ???? ??????? ?-???? ??????? ??????? ???? ? ???? Important Quotations from Different Disciplines
Home / ????????

কাজ শুরুর চার দিনেই চুরি, গৃহকর্মী নূপুর আক্তার রিমান্ডে

আদালত প্রতিনিধি
রবিবার, ২৫ জুলাই, ২০২১ Print


গৃহকর্মী হিসেবে কাজ শুরুর মাথায় স্বর্ণালংকার ও টাকা চুরির অভিযোগে গৃহকর্মী নূপুর আক্তারের এক দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

রাজধানীর রামপুরা থানায় দায়ের করা একটি মামলায় আজ রোববার (২৫ জুলাই)  ঢাকা মহানগর হাকিম ধীমান চন্দ্র মন্ডল এ রিমান্ড মঞ্জুর করেন।

মামলার তদন্ত সংস্থা ডিবি পুলিশ নূপুর আক্তারকে আদালতে হাজির করে তিন দিনের রিমান্ড আবেদন করেন। সংশ্লিষ্ট থানার আদালতের সাধারণ নিবন্ধন কর্মকর্তা এসআই মো. আব্দুর রব এতথ্য জানান।

মামলা থেকে জানা যায়, অনলাইন মাধ্যম থেকে গত ১৯ জুলাই ১০ হাজার টাকা বেতনে রমনার একটি বাসায় গৃহকর্মী হিসেবে নিয়োগ পান নূপুর আক্তার। নিয়োগের চারদিন পর গত ২৩ জুলাই সন্ধ্যার দিকে ওই বাসা থেকে স্বর্ণালংকার ও নগদ টাকাসহ পালিয়ে যান তিনি। এরপর কুমিল্লার লাকসামে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা (ডিবি) রমনা বিভাগ। এ সময় তার কাছ থেকে একটি স্বর্ণের চুড়ি, একটি স্বর্ণের চেইন, একটি স্বর্ণের আংটি ও নগদ টাকা উদ্ধার করা হয়।

আরও পড়ুন আপনার মতামত লিখুন

© Copyright -Bangla Runner 2024 | All Right Reserved |

Design & Developed By Web Master Shawon