যাচ্ছো কোথায়, আমার জন্য একটু দাঁড়াও
যাব আমি তোমার সাথে আমার ছোট গাঁও।
তোমার সাথে যেতে আমার লাগে ভীষণ ভালো,
ট্রেন ভাই ও ট্রেন ভাই তুমি কি তা জানো ?
তোমার গায়ে উঠে যদি মায়ের কাছে যাই
মা দিবে মিঠাই, মুড়ি, আরও দিবে দই
তোমায় নেব মামা বাড়ি, মামা দিবে খই
ছেলে-বুড়ো সবার সাথে করব হৈচৈ।
একটু নিয়ে চল না ভাই, আমার ছোট গাঁও
খেতে দেব ইচ্ছে মত, যা তুমি চাও।
ট্রেন ভাই ও ট্রেন ভাই শুনবে নাগো কথা?
তোমায় ডেকে ডাকে মাথায় হল ব্যাথা!
একটু নিয়ে চল তোমার সাথে,
নানা বাড়ী বসাবো তোমায় শীতল পাটি পেতে
গান শুনাবো, নাচ দেখাবো, গল্প বলবো হেসে,
তোমার সাথে ঘুরবো খাবো আড্ডা দিবো রেসে।