৩৮তম বিসিএসের লিখিত অংশের ফল প্রকাশ

নিজস্ব প্রতিবেদক
মঙ্গলবার, ০২ জুলাই, ২০১৯


অবশেষে ৩৮তম বিসিএসের লিখিত পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। ১ জুলাই, সোমবার দুপুরে এ খবর নিশ্চিত করেছেন সরকারি কর্ম কমিশনের (পিএসসি) চেয়ারম্যান মোহাম্মদ সাদিক।

ফলাফল সংক্রান্ত এক বৈঠক শেষে পিএসসি চেয়ারম্যান মোহাম্মদ সাদিক সাংবাদিকদের বলেন, আজ আনুষ্ঠানিকভাবে ফল ঘোষণা করা হয়েছে। ফলাফল সরকারি কর্ম কমিশনের ওয়েবসাইটে (www.bpsc.gov.bd) ভিজিট করে দেখা যাবে। 

তিনি জানান, ৩৮তম বিসিএসের মাধ্যমে এবার দুই হাজার ২৪ জন ক্যাডার কর্মকর্তা নিয়োগের বদলে দুই হাজার ১৬০ জনকে নিয়োগ দেওয়া হবে। গতকাল (৩০ জুন, রোববার) কমিশনের বৈঠকের সিদ্ধান্ত  অনুযায়ী  এবার ১৩৬ জন কর্মকর্তা বেশি নিয়োগ দেওয়া হবে।

প্রসঙ্গত, ২০১৭ সালের ২৯ ডিসেম্বর ৩৮তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা হয়। তার পরের বছর অর্থাৎ ২০১৮ সালের আগস্ট মাসে ৩৮ তম বিসিএসের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়। এই লিখিত পরীক্ষার ফলাফল আজ প্রকাশ করা হল।