বালিশ বলে পর্দা
চোরে চোরে মাসতুতো ভাই
বলতো কে কার বড়দা?
পর্দা বলে বালিশ
উপরতলার পা’ চেটে তুই
যা করে যা মালিশ।
পর্দা বালিশ কাণ্ড ভীষণ
হাওয়ার মিঠাই হাওয়ায়
সরকারি মাল লুপাট করে
দে হালুয়া তাওয়ায়।
বালিশ ওঠে তিনতলাতে
পর্দা অফিস শোভায়
কেউ জানেনা আজব খবর
দেশ ভরেছে বোবায়।