আবরার মানুষ ছিল, তাঁর হত্যার বিচার চাই

মনিরুজ্জামান মুন্না
সোমবার, ০৭ অক্টোবর, ২০১৯


কে আবরার?
আমি জানতে চাইনা কিছু আর।
পৃথিবীর সব কিছুর ঊর্ধ্বে 
যদি মানুষ বিবেচিত হয়,
আবরার ফাহাদ মানুষ ছিলো, 
এটাই তাঁর বড় পরিচয়।


কে সে খুনি?
কী লাভ হবে তার পরিচয় শুনি?
মানুষ হত্যার চাইতে বড় পাপ
আর কিছু নাই।
আবরার মানুষ ছিলো 
তাঁর হত্যার বিচার চাই।