আবরারের জন্য ছাত্রলীগের শোকর‌্যালি

নিজস্ব প্রতিবেদক
বৃহস্পতিবার, ১০ অক্টোবর, ২০১৯


বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদকে পিটিয়ে হত্যার প্রতিবাদে শোকর‌্যালি বের করেছে বাংলাদেশ ছাত্রলীগ। আজ ১০ অক্টোবর, বৃহস্পতিবার বেলা ১২টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে শোকর‌্যালিটি বের করা হয়।

ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি আল নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্যের নেতৃত্বে র‌্যালিতে ছাত্রলীগের কেন্দ্রীয়, ঢাকা বিশ্ববিদ্যালয় ও ঢাকা মহানগরের নেতা-কর্মীরা অংশ নেন।

র‌্যালিটি মধুর ক্যান্টিন থেকে শুরু হয়ে ঢাবি ক্যাম্পাস প্রদক্ষিণ করে এবং সন্ত্রাসবিরোধী রাজু ভাস্কর্যে গিয়ে শেষ হয়।