যে পিতার কাঁধ, বইছে অগাধ, পুত্রের লাশ,
যে মায়ের চোখ, সমুদ্র শোক, কন্যার শ্বাস।
সে বাবার বুক, মৃত্যু অসুখ, বেদনার বিষে,
সে মায়ের কোল, শূন্য আঁচল, ভরে যাবে কীসে!
জানেনা কি খুনী, ঘৃণা কতখানি, রক্তের স্বাদে,
কতখানি শ্বাস, বইছে বাতাস, অভিশাপ বাদে!
কতটুকু আর, এ ব্যথার ভার, সইবে আকাশ,
কতটুকু ঘৃণা, সইতে পারেনা, জানবে বাতাস!
তারপরও যদি, রক্তের নদী, লাশে ভাসে, ভাসুক,
মানুষের মন, মরেছে যখন, দিকে দিকে মৃত্যু আসুক!