বাঙলা কলেজের অবৈধভাবে দখলকৃত জায়গা উদ্ধার করল সাধারণ শিক্ষার্থীরা

বাঙলা কলেজ প্রতিনিধি
মঙ্গলবার, ০৫ নভেম্বর, ২০১৯


  

রাজধারী মিরপুর অবস্থিত সরকারি বাঙলা কলেজের বেশ কিছু জায়গা স্থায়ীয় দূর্বৃত্তের দল দখল করে গড়ে তুলেছিল ভবন। কলেজের অবৈধ ভাবে দখলকৃত জায়গা উদ্ধার করেছে কলেজের সাধারণ শিক্ষার্থীরা। উদ্ধারকৃত জায়গাতে ছাত্রীদের জন্য নির্মাণ করা হবে শেখ ফজিলাতুন্নেছা মুজিব মহিলা হল।

আজ মঙ্গলবার (৫ নভেম্বর) দুপুর ১২ টায় প্রশাসন ভবনের সামনে থেকে শিক্ষার্থীরা ঐক্যবদ্ধ হয়ে দখলকৃত জায়গায় অবস্থান নেয়। এ সময় তারা ‘ভূমি দস্যুদের কালো হাত ভেঙ্গে দাও গুড়িয়ে দাও, বাঙলা কলেজের জমি দখল চলবে না চলবে না’ ইত্যাদি স্লোগানে দিতে থাকে।

জানা যায়, বাঙলা কলেজের পেছনে বরাদ্দকৃত শেখ ফজিলাতুন্নেছা মুজিব মহিলা হলের জায়গা ভূমি দস্যুরা দখলে নিয়েছিলো। সেখানে ইটের দেয়াল দিয়ে সম্পূর্ণ জায়গাটি ঘেরাও করে একটি ঘর নির্মাণ করে। পরে তাদের বিলবোর্ড টাঙিয়ে রাখে।

এ বিষয়টি জানার পর থেকে সাধারণ শিক্ষার্থীরা অনেকবার আন্দোলন করেছে। কিন্তু আন্দোলনের কোনো ইতিবাচক ফল না আসায় শিক্ষার্থীরা নিজেদের উদ্যোগেই দখলকৃত জায়গা উদ্ধারে নামে। শিক্ষার্থীরা দখলদারদের সাইনবোর্ড নামিয়ে প্রস্তাবিত বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব ছাত্রী হলের সাইনবোর্ড লাগিয়ে দেয়। পরে দখলদারদের দেওয়া ওয়াল ভেঙ্গে কলেজের সঙ্গে সংযোগ সড়ক তৈরি করে দেয়।

এই বিষয়ে বাঙলা কলেজের অধ্যক্ষ অধ্যাপক ড. ফেরদৌসী খান পপি বলেন, ‘ওই জায়গাটা আমাদের এবং সেখানে আমাদের কলেজের সাইনবোর্ডও লাগানো ছিল। আমাদেরকে কিছুদিন আগে রোটারি ক্লাব থেকে ৪৫০টি গাছের চাড়া দেওয়া হয় এবং আমরা সেখানে চাড়া রোপণ করি। কিন্তু কে বা কারা হঠাত করে চাড়া গাছগুলো কেটে ফেলে এবং আমাদের সাইনবোর্ড ভেঙ্গে তাদের সাইনবোর্ড লাগিয়ে দেয়। এই নিয়ে সাধারণ শিক্ষার্থীরা দীর্ঘদিন ধরে আন্দোলন করার কথা বলে আসছিল। 

তিনি আরো বলেন, আমি শিক্ষার্থীদেরকে আন্দোলন করতে নিষেধ করি এবং আইনি প্রক্রিয়ার মাধ্যমে বিষয়টি সমাধানের কথা বলি। কিন্তু আজ হঠাৎ করেই শিক্ষার্থীরা জমিতে আমাদের সাইনবোর্ড লাগিয়ে দেয়। এ ব্যাপারে জানার সঙ্গে সঙ্গে আমি আমাদের শিক্ষক ও ছাত্রনেতাদের পাঠিয়ে সাধারণ শিক্ষার্থীদের ক্যাম্পাসে ফিরিয়ে আনি।

নাম প্রকাশ না করে বাঙলা কলেজের এক শিক্ষার্থী বলেন, আওয়ামীলীগ সরকার দুর্নীতির বিরুদ্ধে অভিযান চালাচ্ছে। যারা বাঙলা কলেজের ৪ বিঘা জমি দখল করেছে তাদেরকে গ্রেপ্তার করা হক। আমরাই যেখানে কলেজ ছাত্রাবাস সমস্যায় ভুগছি। জায়গার অভাবে ভবণ নির্মাণ সম্ভব হচ্ছে না, সেখানে দখলদারদের ১ ইঞ্চি জমি দখল করতে দেওয়ার প্রশ্নই আসে না।