বাঙলা কলেজে রোভার স্কাউটের ৩৩তম দীক্ষা ক্যাম্প

কলেজ প্রতিনিধি
বুধবার, ২০ নভেম্বর, ২০১৯


সরকারি বাঙলা কলেজে অনুষ্ঠিত হচ্ছে চার দিন ব্যাপী রোভার স্কাউটের ৩৩ তম দীক্ষা ক্যাম্প। আগামীকাল বৃহস্পতিবার (২১ নভেম্বর) থেকে শুরু হয়ে এ ক্যাম্প চলবে ২৩ নভেম্বর পর্যন্ত। 

সকালে দীক্ষা ক্যাম্পের শুভ উদ্ভোধন করবেন সরকারি বাঙলা কলেজের অধ্যক্ষ ও কলেজ রোভার স্কাউট গ্রুপের সভাপতি প্রফেসর ড.ফেরদৌসী খান। ২২ তারিখ মহা তাবু জলসার প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ঢাকা জেলার রোভার এল.টি সম্পাদক মো. ওমুর আলী। ২৩ তারিখ দীক্ষা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ঢাকা জেলার রোভার কমিশনার এনামুল হক খান। 

এ বিষয়ে বাঙলা কলেজ রোভার ক্রু ইন কাউন্সিলের সভাপতি ও ৩৩ তম দীক্ষা ক্যাম্প সচিব মো. ফয়সাল হোসেন নোলক বলেন, দীক্ষা ক্যাম্পে তাবুতে বাস করা সেখানো হয়। আল্লাহও দেশের প্রতি কর্তব্য পালন করতে শেখায়। স্কাউট জীবের প্রতি সদয় আর কিভাবে একজন মানুষ মৃতব্যয়ী হতে পারে। মানুষের মাঝে মানুষের মাঝে বন্ধুত্য সৃষ্টি করতে হয় যা একজন সহচর কে সেখানো হয়।একটি দীক্ষা ক্যাম্পে রোভার সহচরীদের দীক্ষা দেওয়ার মাধ্যমে উন্নত নাগরিক হিসেবে গড়ে তোলার পদ্ধতি শিখিয়ে দেওয়া হয়। 

উল্লেখ্য বাংলাদেশে প্রায় ২ হাজার ২০০টি রোভারদল রয়েছে, যার মধ্যে ঢাকা জেলাতেই রয়েছে ২০৭টি। এসব দলের মধ্যে কলেজ-বিশ্ববিদ্যালয়ের অধীনে ১৭১টি এবং মুক্তদলের সংখ্যা হচ্ছে ৩৬টি।

বাংলাদেশে স্কাউট কার্যক্রম অত্যন্ত শক্তিশালী। বিশেষ করে দেশটি দরিদ্র, জনবহুল ও দুর্যোগপ্রবণ হওয়ায় এখানে রোভার কার্যক্রম ব্যাপকভাবে প্রসারলাভ করেছে এবং দেশ ও বিশ্বাঙ্গনে প্রশংসিত হচ্ছে। উল্লেখ্য, স্কাউটের সংখ্যা, কার্যক্রমের ব্যাপ্তি ও গুণগত মান বিচারে বাংলাদেশ বিশ্ব স্কাউট আন্দোলনের শীর্ষ ৫টি দেশের মধ্যে অন্যতম।