মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আকম মোজাম্মেল হক:
মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আকম মোজাম্মেল হক বলেছেন, ‘‘কিছুদিন আগে রাজাকারদের তালিকা প্রকাশ করা হবে এমণ ঘোষণা দেওয়া হয়েছিল। এরপর আমার কাছে শত শত টেলিফোন আসে। এই ঘোষণার পর অনেকে আতঙ্কিত হয়ে পরেন। তবে আমি বলতে চাই এতে আতঙ্কিত হওয়ার কিছু নেই। আমরা নতুন করে রাজাকারদের তালিকা তৈরি করছি না। ১৯৭১ সালের যে তালিকা আমাদের কাছে সংরক্ষিত আছে সেটিই প্রকাশ করা হবে।’’
রোববার, ১২ ডিসেম্বর ঢাকার গণগ্রন্থাগারের শওকত ওসমান মিলনায়তনে বিজয় দিবস উপলক্ষে সপ্তাহব্যাপী ‘সেলুলয়েডে ৭১’ শীর্ষক মুক্তিযুদ্ধ চলচ্চিত্র উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের আয়োজনে এই চলচ্চিত্র উৎসব ২১ ডিসেম্বর পর্যচন্ত চলবে। এতে প্রদর্শিত হবে মুক্তিযুদ্ধ বিষয়ক ১৩টি চলচ্চিত্র। প্রতিদিন সকাল ১০ টা থেকে বিকেল ৩টা পর্যনন্ত চলচ্চিত্র দেখানো হবে।
আয়োজকদের ধন্যবাদ জানিয়ে মন্ত্রী বলেন, ‘‘মুক্তিযুদ্ধের চেতনা ছড়িয়ে দেওয়ার দায়িত্ব শুধু মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের একার নয়। এটি একটি সার্বজনীন দায়িত্ব। যার যার অবস্থান থেকে মুক্তিযুদ্ধের ইতিহাস দেশব্যাপী তুলে ধরা উচিত। আমরা সবসময় মুক্তিযুদ্ধের কথা বললেও রাজাকারদের কথা তেমন একটা বলি না। মুক্তিযুদ্ধে রাজাকারদের ঘৃণ্য ভুমিকার কথাও তুলে ধরতে হবে।’’