মুজিব তোমায় সালাম

মোঃ আমজাদ হোসেন
শনিবার, ১৪ মার্চ, ২০২০


হে মুজিব,

একদিন ছিলে নাকো তুমি, জগৎটা ছিলো অন্ধকার,
হঠাৎ চলে গেলে তুমি আর জগৎটা হলো হাহাকার,
তোমার হাতটি ধরে দিয়েছি পারি বিশাল এ সংগ্রাম,
তাই রাগে অনুরাগে নিজেকে চেনার আগে তোমাকে চিনলাম।

তুমি ছিলে পথচারি বাঙালির হয়ে,
সঠিক পথটি তুমি দেখিয়ে গেছো কত বাধা বয়ে,
তুমি ছিলে বীরপুরুষ ছিলে শান্তির প্রতীক,
শতবাধা পেরিয়ে সংগ্রাম জয় করে শান্তি এনেছো ঠিক।

তবু কিছু শূন্যতা আজ তোমাকে ছাড়া,
তাই পায়নি রক্ষাকেউ মেরেছে তোমায় যারা,
তুমি আমাদের নেতা পুরো দেশের গর্ব,
নিজের ত্যাগের বিনিময়ে দেশকে করে গেছো স্বর্গ।

তুমি বাংলার নয় বাঙালির বন্ধু,
তাই চিরদিনই থাকবে বঙ্গবন্ধু,
তোমার মত দেশপ্রেমের দায়িত্ব আমিও নিলাম,
তাই মুখ থেকে নয় মন থেকে দিচ্ছি তোমাকে সালাম।