বৃষ্টির কারণে থেমে গেল ভারত-পাকিস্তানের খেলা

ক্রীড়া ডেস্ক
সোমবার, ১৭ জুন ২০১৯


বৃষ্টির কারণে থেমে গেছে বিশ্বকাপের ভারত-পাকিস্তান হাইভোল্টেজ ম্যাচ। তবে ততখনে রানার পাহাড় গড়েছে ভারত। ম্যানচেস্টারে ওল্ড ট্রাফোর্ড ক্রিকেট গ্রাউন্ডে টস জিতে পাকিস্তান ব্যাট করতে পাঠায় ভারতকে। 

বৃষ্টির হানা দেওয়ার পূর্বেই ভারত তুলে নিয়েছে ৩০৫ রান। দলের পক্ষে রোহিত শর্মা ১৪০ রান করে আউট হন। লোকেশ রাহুল ফেরেন ৫৭ রান করে। ব্যক্তিগত ২৬ রান নিয়ে চলে যান হার্দিক পান্ডিয়া। 

১ রান করে ব্যক্তিগত রানের খাতা খুলতেই সাজঘরের পথ ধরেন ধোনি। আর  বৃষ্টি নামার সময় ৬২ বল থেকে ৭১ রান করে ব্যাট করছিলেন বিরাট  কোহলি। অপর প্রান্তে ৩ রান নিয়ে তাকে সঙ্গ দিচ্ছিলেন বিজয় শঙ্কর।

অন্যদিকে বৃষ্টির পূর্ব পর্যন্ত ৪৬.৪ ওভার বল করে চার উইকেট তুলে নিতে সক্ষম হয়েছে পাকিস্তানি বোলাররা। তবে পাকিস্তানের পক্ষে শুরুটা বেশ ভালই করেছিলেন মোহাম্মদ আমির। প্রথম ওভারেই মেডেন তুলে নিতে সক্ষম হয়েছিলেন তিনি।

আমিরকে দেখে শুনে খেলে অন্য বোলারদের ওপর চড়াও হয় ভারত। সবধানী ভারতীয় ব্যাটসম্যানদের তাই সহজেই ফেরাতে পারেনি পাকিস্তানি বোলাররা। ১৩৬ রানের মাথায় ২৪তম ওভারের শেষ বলে ম্যাচের প্রথম উইকেট তুলে নেন ওয়াহাব রিয়াজ।  

ওপেনিং জুটি ভাঙার পর ২৩৪ রানের মাথায় ৩৯তম ওভারে দ্বিতীয় উইকেটে রোহিত শর্মাকে তুলে নেন  পাকিস্তানি পেসার হাসান আলি।  ম্যানচেস্টারের ওল্ড ট্র্যাফোর্ডে ম্যাচের টস জিতে ভারতকেই প্রথমে ব্যাট করার আমন্ত্রণ জানায় পাকিস্তান। সেই আমন্ত্রণে সাড়া দিয়ে বেশ ভাল জবাবই দিয়েছে ভারত।