বিশ্বকাপে ভারতের বিপক্ষে
বিশ্বকাপের ২২তম ম্যাচে ম্যানচেস্টারের ওল্ড ট্র্যাফোর্ডে ভারতের বিরুদ্ধে খেলতে নেমে গোহারা হেরেছে পাকিস্তান। বৃষ্টিবিঘ্নিত ম্যাচে শুধু আকাশই নয় প্রিয় দলের করুণ পরিণতি দেখে কেঁদেছে পাকিস্তানী ক্রিকেট ভক্তরাও। খেলতে নেমে ভারতের দেয়া ৩৩৭ রানের পাহাড় ডিঙ্গাতে যেয়ে পা ফসকেই পড়ে যায় পাকিস্তান।
খেলা শুরুর আগে মাথায় একটা পরিসংখ্যান নিয়ে মাঠে নেমেছিল উভয় দল। আর সেটি হল- বিশ্বকাপে পাকিস্তান কখনোই ভারতের বিপক্ষে জিততে পারেনি। এর আগে ৬টি বিশ্বকাপে পাকিস্তানের বিরুদ্ধে জয়ী হয়েছে ভারত। ফলে পাকিস্তানের জন্য একটা সুযোগ ছিল পরাজয়ের রেকর্ড বদলিয়ে লেখার।
কিন্তু এবারও তা হল না। বরং টানা সপ্তম ম্যাচে হার নিয়ে ঘরে ফিরতে হয়েছে পাকিস্তানকে। খেলায় বারে বারে বাগড়া বাধিয়েছে বৃষ্টি। বৃষ্টির কারণে পাকিস্তানের ৩৩৭ রানের লক্ষ্য দাঁড়ায় কমে দাঁড়ায় ৩০২ রানের। কিন্তু বৃষ্টি আইনে জানিয়ে দেয়া হয়, ৪০ ওভারে এ রান তুলতে হবে পাকিস্তানকে। যা অসম্ভব হয়ে পড়ে পাক ব্যাটসম্যানটের পক্ষে।
খেলায় ৪০ ওভারে ৬ উইকেট খরচা করে সর্বসাকূল্যে ২১২ রান তুলতে সক্ষম হয় পাকিস্তানী ব্যাটসম্যানরা। আল ফলাফলে ৮৯ রানের বিশাল পরাজয় নিয়ে মাঠ ছাড়ে ১৯৯২ সালের বিশ্বচ্যাম্পিয়নরা। অন্যদিকে বিশ্বকাপে এখনো পর্যন্ত অপরাজিতই থেকে গেল ভারত।