অপহরণের ১১ দিন পর
সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ও বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী বঙ্গতাজ তাজউদ্দীন আহমদের ছেলে তানজিম আহমেদ সোহেল তাজের ভাগ্নে ইফতেখার আলম সৌরভকে পাওয়া গেছে। ২০ জুন, বৃহস্পতিবার সকালে নিজের ভেরিফায়েড ফেসবুকে পেজে লাইভে এসে সোহেল তাজ এ খবর জানিয়েছেন।
গত ৯ জুন চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের সামনে থেকে সৌরভকে অপহরণ করা হয়েছিল বলে সংবাদ সম্মেলন করে জানিয়েছিল তার পরিবার। ফলে অপহরণের ১১ দিন পর তার সন্ধান পাওয়া গেলো।
ভাগ্নেকে ফিরে পাওয়ার খবর দিয়ে ফেসবুকে লাইভে তাজউদ্দীন পুত্র বলেন, ‘‘সকাল ৫টা ২৭ মিনিটে আমার মামাতো বোন আমাকে ফোন করেন যে, কিছু মানুষ, কল আসে, একটি গাড়ি থেকে একটি ছেলেকে ফেলে দিয়ে যাওয়া হয়েছে। সে ছেলেটা খুব ছন্নছাড়া অবস্থায়। সেই মানুষগুলো তাকে সেইফ জায়গায় নিয়ে যায়’’।
সোহেল তাজ জানান, ‘‘এখন পুলিশি পাহারায় সৌরভকে ঢাকায় তাদের কাছে ফিরিয়ে আনা হচ্ছে।’’