বাংলাদেশের বিপক্ষে টস জিতে ব্যাট করতে নেমে রান বন্যা বইয়ে দিয়েছে অস্ট্রেলিয়া। আর ৪৯ ওভারের খেলা শেষ হতেই ব্যাটিং তাণ্ডবের সাথে পাল্লা দিয়ে এসেছে বৃষ্টি। ২০ জুন, বৃহস্পতিবার যতখনে ট্রেন্ট ব্রিজে বৃষ্টির জল খেলা থামিয়েছে ততখনে ৫ উইকেট হারিয়ে অস্ট্রেলিয় দলের সংগ্রহ ৩৬৮ রান।
ডেভিট ওয়ারর্নার একাই বাংলাদেশের জন্য অশনি সংকেত দিয়ে গেছেন ১৪৭ বল থেকে ১৬৬ রান করে। আর ৭২ বল খেলে ৮৯ রান করে সৌমের বলে ক্যাচ দিয়ে আউট হয়েছেন উসমান খাওয়াজা।