প্রতিটি বিভাগ ও হলে প্রতিনিধি নিবে ডিইউ টাইমজ

নিজস্ব প্রতিবেদক
শনিবার, ১৩ জুলাই, ২০১৯


প্রতিনিধি আহ্বান করছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের দ্বারা পরিচালিত ক্যাম্পাস ভিত্তিক অনলাইন পোর্টাল ডিইউ টাইমজ। ৭ জুলাই থেকে আগামী ১৫ জুলাই পর্যন্ত আগ্রহী ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা নির্দিষ্ট আবেদনপত্র পূরণ করে প্রতিনিধি হতে পারবেন। প্রতিটি বিভাগ, অনুষদ, ইনস্টিটিউট এবং হল থেকে কমপক্ষে একজন করে প্রতিনিধি নির্বাচিত করা হবে।

৬ জুলাই, শনিবার বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত এ পোর্টালটির সভাপতি সাইফুল ইসলাম খান এ খবর জানিয়েছেন। তিনি জানান, ‘‘আবেদনের পর নির্বাচিতদের নিয়ে প্রশিক্ষণ এবং বিনামূল্যে কর্মশালার আয়োজন করা হবে।” 

আর আবেদনের জন্য ডিউটাইমজের (www.dutimz.net) ওয়েবসাইট থেকে ফর্ম ডাউনলোড করে তা যথাযথভাবে পূরণ করে জমা দিতে হবে। এ ছাড়াও ডিউটাইমজ এর অফিস কক্ষ এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের শ্যাডোর স্টেশনারি দোকান থেকে ফরম সংগ্রহ ও জমা দেওয়া যাবে।

ফরমের সঙ্গে এক কপি পাসপোর্ট সাইজ ছবি এবং আইডি কার্ডের ফটোকপি জমা দিতে হবে প্রার্থীদের। কোন জিজ্ঞাসার জন্য ০১৫২১-৩০৬৯৫৬ অথবা ০১৬২০-৬১৬১৮৬ নাম্বারে এবং info@dutimz.net ই-মেইল ঠিকানায় আগ্রহীরা যোগাযোগ করতে পারবেন।