দুই প্রধানমন্ত্রীর উপস্থিতিতে

ঢাবি ওহায়দ্রাবাদ বিশ্ববিদ্যালয়ের মধ্যে সমঝোতা স্মারক সই

ঢাবি প্রতিনিধি
রবিবার, ০৬ অক্টোবর, ২০১৯


প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির উপস্থিতিতে গত ৫ অক্টোবর, নয়াদিল্লির হায়দ্রাবাদ হাউসে ঢাকা বিশ্ববিদ্যালয় এবং ভারতের হায়দ্রাবাদ বিশ্ববিদ্যালয়ের মধ্যে এক সমঝোতা স্মারক স্বাক্ষর এবং বিনিময় হয়েছে। 

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান এবং ঢাকাস্থ ভারতীয় হাইকমিশনার শ্রীমতি রিভা গাঙ্গুলী দাস উভয় প্রতিষ্ঠানের পক্ষে এই সমঝোতা স্মারক স্বাক্ষর এবং বিনিময় করেন।

পাঁচ বছর মেয়াদি এই চুক্তি স্বাক্ষরের মূল লক্ষ্য হল উভয় বিশ্ববিদ্যালয়ের মধ্যে সমতা ও পারস্পরিক সুবিধাদানের নীতির ভিত্তিতে শিক্ষা সংক্রান্ত সহযোগিতা বৃদ্ধি করা এবং পারস্পরিক সম্পর্কের আরও উন্নয়ন ঘটানো।

এই সমঝোতা চুক্তির আওতায় সহযোগিতার মূল ক্ষেত্রগুলো হল উভয় বিশ্ববিদ্যালয়ের মধ্যে শিক্ষক, শিক্ষার্থী এবং তথ্য বিনিময় করা, গবেষণা ও উন্নয়ন সংক্রান্ত সহযোগিতা করা এবং পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে যৌথভাবে সিম্পোজিয়াম ও সম্মেলন আয়োজনা করা।