খ ইউনিটে তৃতীয় বঙ্গবন্ধু সরকারি কলেজের প্রমিত

ঢাবি প্রতিনিধি
সোমবার, ১৪ অক্টোবর, ২০১৯


ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০১৯-২০ শিক্ষবর্ষে খ ইউনিটের ভর্তি পরীক্ষায় তৃতীয় হয়েছেন বিশ্বময় শর্মা প্রমিত। তিনি জামালপুরের তারাকান্দার বঙ্গবন্ধু সরকারি কলেজ থেকে উচ্চ মাধ্যমিক পাস করেছেন। তার পিতার নাম বিজন চন্দ্র শর্মা এবং মায়ের নাম বিনিতা রাণী ভদ্রা। ২০০ নম্বরের মধ্যে ১৭৭ দশমিক ৫০ নম্বর পেয়ে তিনি এই অবস্থান লাভ করেছেন।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের অনার্স ভর্তি পরীক্ষার মানবন্টন অনুযায়ী, ২০০ নম্বরের পরীক্ষায় ৮০ নম্বর নির্ধারিত হয় এসএসসি ও এইচএসসি’র ফলাফল থেকে আর এমসিকিউ ও লিখিত পরীক্ষায় থাকে ১২০ নম্বর।

রোববার প্রকাশিত ফলাফল থেকে দেখা যায়, বিশ্বময় শর্মা প্রমিত এসএসসি ও এইচএসসি পরীক্ষার ফলাফলের ভিত্তিতে ৮০ নম্বর পেয়েছেন। কারণ, তিনি এসএসসি ও এইচএসসিতে উভয় পরীক্ষায় জিপিএ-৫ পেয়েছিলেন।

আর ভর্তি পরীক্ষায় অংশ নিয়ে তিনি সর্বমোট পেয়েছেন ৯৭.৫০ নম্বর অর্জন করেছেন। এর মধ্যে এমসিকিউতে পেয়েছেন ৬৬ এবং লিখিত অংশে পেয়েছেন ৩১.৫০ নম্বর। 

ফলাফল বিশ্লেষণ করে দেখা যায়, তিনি বাংলায় পেয়েছেন ৩৫ (যার মধ্যে এমসিকিউতে ১৮.৫০ এবং লিখিত অংশে ১৬.৫০)। ইংরেজিতে পেয়েছেন ৩২ (এমসিকিউতে ১৭ এবং লিখিততে ১৫)। আর সাধারণ জ্ঞানে লাভ করেছেন ৩০.৫০ নম্বর।