সভাপতি হারুন, সম্পাদক সাইদুল

বিজয় একাত্তর হল সাহিত্য সংসদের নতুন কমিটি

ঢাবি প্রতিনিধি
বুধবার, ২৭ নভেম্বর, ২০১৯


আগামী এক বছরের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজয় একাত্তর হল সাহিত্য সংসদের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। এতে সভাপতি হয়েছেন সমাজবিজ্ঞান বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষাার্থী হারুন-অর-রশিদ ও সাধারণ সম্পাদক হয়েছেন ইসলামিক স্টাডিজ বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী সাইদুল ইসলাম।

তারা সংগঠনটির বিদায়ী সভাপতি মোঃ ওয়াহিদ আনোয়ার (রনো) ও সাধারণ সম্পাদক তৈমুর রহমান মৃধার স্থলাভিষিক্ত হলেন। 

১৬ অক্টোবর, বুধবার ৫৩ সদস্য বিশিষ্ট নতুন এই কমিটির অনুমোদন দিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় সাহিত্য সংসদের (কেন্দ্রীয়) সভাপতি সাদমান সাকিল ও সাধারণ সম্পাদক প্রীতম চক্রবর্তী।   

কমিটিতে ৮ জন করে সহ-সভাপতি ও জন যুগ্ম সাধারণ সম্পাদক বিশিষ্ট এই কমিটিতে দপ্তর সম্পাদক হিসেবে আছেন হাসান বিশ্বাস এবং প্রচার সম্পাদক হয়েছেন আরিফ খান আবির। এ ছাড়াও পাঠচক্র বিষয়ক সম্পাদক জান্নাতুল জীম, প্রকাশনা সম্পাদক আল আমিন শেখ, অর্থ সম্পাদক নিরব হোসেন রাশেদ এবং আপ্যায়ন বিষয়ক সম্পাদক নাঈম ইসলাম।

নবনির্বাচিত সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম বাংলা রানারকে বলেন, আমরা চেষ্টা করবো হলের শিক্ষার্থীদের মাঝে সাহিত্য প্রেম ও সাহিত্য চর্চা ছড়িয়ে দিতে। বুক রিভিউ, রচনা প্রতিযোগিতা, সাহিত্য আড্ডা, কবিতা পাঠের আসরসহ বেশ কিছু কর্মসূচি পালনের ইচ্ছে রয়েছে আমাদের।   

হারুন-অর-রশিদ বাংলা রানারকে জানান বিজয় একাত্তর হল সাহিত্য সংসদ ২০১৮ সালে প্রতিষ্ঠিত হয়। তিনি সংগঠনটির দ্বিতীয় সভাপতি। সংগঠনকে গতিশীল করতে হলের সাহিত্য অনুরাগী শিক্ষার্থীদের সহযোগিতা কামনা করেছেন তিনি।