আইসিএবি কুইজ বিজে চাম্পিয়ন ঢাকা বিশ্ববিদ্যালয়

সুমন মোহাম্মদ
শনিবার, ২৩ নভেম্বর, ২০১৯


আইসিএবি কুইজ বিজ ২০১৯ এর চ্যাম্পিয়ন হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়।  ২২ নভেম্বর শুক্রবার কাওরানবাজারে আইসিবির নিজস্ব ভবনে এ প্রতিযোগিতার ফাইনার অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতায় দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে অংশগ্রহণ করে প্রায় ১৬ টি দল।

প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয় ঢাকা বিশ্ববিদ্যালয়। আর প্রথম রানার্স-আপ এবং ২য় রানার্স আপ হয় যথাক্রমে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের দল এবং কবি কাজী নজরুল বিশ্ববিদ্যালয় বিশ্ববিদ্যালয়ের দল।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের হয়ে প্রতিযোগিতায় চাম্পিয়ন দলে ছিলেন আবির আহমেদ রাব্বি ও আব্দুর রহমান জীম। দুজনই ঢাকা বিশ্ববিদ্যালয়ের একাউন্টটিং এন্ড ইনফরমেশন সিস্টেম বিভাগের ২৩ তম ব্যাচের শিক্ষার্থী।

অনুষ্ঠানে, বিজয়ী দলগুলোর হাতে পুরষ্কার তুলে দেন আইসিএবি'র চেয়ারম্যান এ এফ নেশারউদ্দীন। চাম্পিয়ন দলকে পুরস্কার হিসেবে ৫০ হাজার টাকা ও ক্রেস্ট প্রদান করা হয়।

চাম্পিয়ন দলের সদস্য আবির আহমেদ রাব্বি বাংলা রানারকে তার অনুভূতি ব্যক্ত করেন, এই অর্জন আমাদের ব্যক্তিগতো অর্জনের থেকে বড়ো অর্জন হচ্ছে বিশ্ববিদ্যালয়ের হয়ে অংশগ্রহণ করে বিশ্ববিদ্যালয়কে চাম্পিয়ন করা।