Bangla Runner

ঢাকা , সোমবার, ১৩ জুলাই, ২০২৬ | বাংলা

শিরোনাম

?????????? ?? ????? ??????? ?????????????? ?????? ???????????? ?????????? ??????? ????????????? ???????? ??? ?????, ????????? ????????? ???? ??? ????? ?????? ????? ?????? ???? ???? ????? ???? ??????: ????????? ??? ??? ????? ????? ???! ?????? ???????? ?????????? ???????, ????? ?? ????? ??? ??? ????? ??????? ???????? ???? ??????? ?-???? ??????? ??????? ???? ? ???? Important Quotations from Different Disciplines
Home / ?????????

ইউজিসির নতুন চেয়ারম্যানকে ঢাবি উপাচার্যের শুভেচ্ছা

নিজস্ব প্রতিবেদক
বৃহস্পতিবার, ২০ জুন ২০১৯ Print


বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) নতুন চেয়ারম্যান অধ্যাপক ড. কাজী শহীদুল্লাহকে অভিনন্দন জানিয়েছেন তারই সাবেক কর্মস্থল ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো: আখতারুজ্জামান। আজ ২০ জুন, বৃহস্পতিবার ইউজিসি চেয়ারম্যানের কার্যালয়ে এই শুভেচ্ছা বিনিময় করা হয়।

২০১৫ সালে ইউজিসির চেয়ারম্যান হিসেবে নিয়োগ পাওয়া চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক আবদুল মান্নানের মেয়াদ শেষ হয় গত ৭ মে। ওই পদে গত ২২ মে অধ্যাপক ড. কাজী শহীদুল্লাহকে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন আইন, ১৯৭৩ অনুযায়ী কমিশনের চেয়ারম্যান নিয়োগ দেওয়া হয়। চেয়ারম্যান হিসেবে তার মেয়াদ হবে চার বছর। 

ইউজিসির ১৩তম চেয়ারম্যান অধ্যাপক ড. কাজী শহীদুল্লাহ সর্বশেষ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের সংখ্যাতিরিক্ত অধ্যাপক হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন। এর আগে তিনি জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের দায়িত্বও পালন করেছিলেন। 

এ ছাড়ও কর্মজীবনে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের চেয়ারম্যান এবং কলা অনুষদের ডিনের দায়িত্বও পালন করেছিলেন। তিনি আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য কাজী জাফরুল্লাহর ভাই।

আরও পড়ুন আপনার মতামত লিখুন

© Copyright -Bangla Runner 2024 | All Right Reserved |

Design & Developed By Web Master Shawon