Bangla Runner

ঢাকা , বৃহস্পতিবার, ১৬ এপ্রিল, ২০২৬ | বাংলা

শিরোনাম

?????????? ?? ????? ??????? ?????????????? ?????? ???????????? ?????????? ??????? ????????????? ???????? ??? ?????, ????????? ????????? ???? ??? ????? ?????? ????? ?????? ???? ???? ????? ???? ??????: ????????? ??? ??? ????? ????? ???! ?????? ???????? ?????????? ???????, ????? ?? ????? ??? ??? ????? ??????? ???????? ???? ??????? ?-???? ??????? ??????? ???? ? ???? Important Quotations from Different Disciplines

শিক্ষাবৃত্তি প্রকল্পের  ৮ম পর্ব ঘোষণা

অসচ্ছল ও মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি দিবে ব্যাবিলন গ্রুপ

রানার ডেস্ক
বুধবার, ০৯ অক্টোবর, ২০১৯ Print

২০১৭ সালের ১৬ সেপ্টেম্বর ৬ষ্ঠ পর্বের বৃত্তির অর্থ শিক্ষার্থীদের হাতে তুলে দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক|| ফাইল ছবি


ব্যাবিলন শিক্ষাবৃত্তি প্রকল্পের ৮ম পর্ব ঘোষণা করা হয়েছে। এর আওতায় ২০১৯ সালে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পাস গরীব ও মেধাবী শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান করা হবে। এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‌‌‘‘সামাজের প্রতি দায়বদ্ধ একটি প্রতিষ্ঠান হিসেবে ব্যাবিলন গ্রুপ শিক্ষাবৃত্তির জন্য বাংলাদেশের বিভিন্ন অঞ্চলের আর্থিকভাবে অসচ্ছল অথচ মেধাবী ছাত্র-ছাত্রীদের কাছ থেকে দরখাস্ত আহ্বান করেছে।”

২০০৮ সাল থেকে ব্যাবিলন গ্রুপ শিক্ষাবৃত্তি প্রকল্পের আওতায় শিক্ষার্থীদের বৃত্তি প্রদান করে আসছে। শুধুমাত্র গরীব শিক্ষার্থীদেরই এ বৃত্তি দেওয়া হয়। এতে আবেদনের জন্য শিক্ষার্থীদের অবশ্যই এসএসসি পরীক্ষায় গোল্ডেন জিপিএ-৫ প্রাপ্ত হতে হবে। এ বৃত্তিতে আবেদনের জন্য শিক্ষার্থীদের আবেদন পত্রের সাথে- ৫টি বিষয় যুক্ত করার জন্য বলা হয়েছে। আর তা হলো- 

০১. এসএসসি’র মার্কশিট,
০২. কলেজে ভর্তির সনদ/ প্রমাণপত্র,
০৩. সংশ্লিষ্ঠ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কর্তৃক প্রদত্ত আর্থিক অসচ্ছলতার সার্টিফিকেট,
০৪. পূর্ণাঙ্গ জীবন বৃত্তান্ত (পূর্ণ ঠিকানা, টেলিফোন নম্বর, পরিবারের সদস্য সংখ্যা, তাদের পেশা ও আয়ের বর্ণনা),
০৫. ২ কপি পাসপোর্ট সাইজের ছবি জমা দিতে হবে।

শিক্ষার্থীদের আবেদনপত্র আগামী ১০ জুলাই ২০১৯ তারিখের মধ্যে বক্স নং ০২/১৯, প্রযত্নে- দৈনিক প্রথম আলো, ১৯ কারওয়ান বাজার, ঢাকা-১২১৫ ঠিকানায় আবেদন পাঠাতে বলা হয়েছে। খামের উপর ‘ব্যাবিলন শিক্ষাবৃত্তি প্রকল্প-২০১৯’ স্পষ্ট করে লিখতে হবে এবং প্রথম আলো বক্স ব্যতীত সরাসরি ব্যাবিলন গ্রুপে প্রেরিত কোনো আবেদন গ্রহণযোগ্য হবে না বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

আরও পড়ুন আপনার মতামত লিখুন

© Copyright -Bangla Runner 2024 | All Right Reserved |

Design & Developed By Web Master Shawon