Bangla Runner

ঢাকা , বৃহস্পতিবার, ১৬ এপ্রিল, ২০২৬ | বাংলা

শিরোনাম

?????????? ?? ????? ??????? ?????????????? ?????? ???????????? ?????????? ??????? ????????????? ???????? ??? ?????, ????????? ????????? ???? ??? ????? ?????? ????? ?????? ???? ???? ????? ???? ??????: ????????? ??? ??? ????? ????? ???! ?????? ???????? ?????????? ???????, ????? ?? ????? ??? ??? ????? ??????? ???????? ???? ??????? ?-???? ??????? ??????? ???? ? ???? Important Quotations from Different Disciplines
Home / ???????????

পরমাণু সমঝোতা ভেঙে গেলে আমেরিকা দায়ী থাকবে: রাশিয়া

বিদেশ ডেস্ক
বৃহস্পতিবার, ১৩ জুন ২০১৯ Print


পরমাণু সমঝোতা যদি ভেঙে পড়লে তার জন্য আমেরিকাকে সম্পূর্ণভাবে দায়ী থাকতে হবে বলে মন্তব্য করেছেন ভিয়েনার আন্তর্জাতিক সংস্থাগুলোতে নিযুক্ত রাশিয়ার স্থায়ী প্রতিনিধি মিখাইল উলাইয়ানভ। একইসঙ্গে তিনি বলেছেন, ‍‍“২০১৫ সালের পরমাণু সমঝোতা থেকে বের হয়ে যাওয়ার পর ইরানকে নগ্নভাবে ভয়-ভীতি দেখানো ও ব্ল্যাকমেইল করার পদ্ধতি আমেরিকাকে বন্ধ করতে হবে।” 

রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওয়েবসাইটে ১২ জুন, বুধবার উলাইয়ানভের এ বিবৃতি প্রকাশ করা হয়েছে। বিবৃতিতে তিনি বলেন, ‘‘পরমাণু সমঝোতার বিষয়ে আমেরিকা দায়িত্বজ্ঞানহীন অবস্থান নিয়েছে। আমেরিকা শুধু এ সমঝোতা থেকে বের হয়ে যায়নি বরং এর অর্থনৈতিক অংশ যাতে বাস্তবায়ন না করা যায় সেজন্য বাধা সৃষ্টি করছে।”

আমেরিকাকে তার বর্তমান নীতি পর্যালোচনা করার আহ্বান জানিয়ে ওই রুশ কূটনীতিক বলেন, “অন্যরা যাতে ইরানের সঙ্গে বিশেষ করে তেল ও ব্যাংকিং খাতে বৈধভাবে ব্যবসা করতে না পারে সেজন্য আমেরিকা ভয়-ভীতি দেখাচ্ছে। আমেরিকা নিজে পরমাণু সমঝোতা থেকে বের হয়ে গেছে এবং ইরানকেও এ থেকে বের হয়ে যাওয়ার উসকানি দিচ্ছে।”

আরও পড়ুন আপনার মতামত লিখুন

© Copyright -Bangla Runner 2024 | All Right Reserved |

Design & Developed By Web Master Shawon