Bangla Runner

ঢাকা , বৃহস্পতিবার, ১৬ এপ্রিল, ২০২৬ | বাংলা

শিরোনাম

?????????? ?? ????? ??????? ?????????????? ?????? ???????????? ?????????? ??????? ????????????? ???????? ??? ?????, ????????? ????????? ???? ??? ????? ?????? ????? ?????? ???? ???? ????? ???? ??????: ????????? ??? ??? ????? ????? ???! ?????? ???????? ?????????? ???????, ????? ?? ????? ??? ??? ????? ??????? ???????? ???? ??????? ?-???? ??????? ??????? ???? ? ???? Important Quotations from Different Disciplines
Home / ???????????

মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর সংবাদ ব্রিফিং

তেলবাহী ট্যাংকারে আগুন, ইরানকে দুষছে আমেরিকা

বিদেশ ডেস্ক
শুক্রবার, ১৪ জুন ২০১৯ Print


ওমান সাগরে তেলবাহী দুটি জাহাজে হামলার জন্য ইরানকে দায়ী করেছে আমেরিকা। ১৩ জুন, বৃহস্পতিবার এক সংক্ষিপ্ত সংবাদ ব্রিফিংয়ে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও বলেছেন, “ওমান সাগরে আজ যে হামলা হয়েছে তার জন্য ইরান দায়ী। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মার্কিন সরকার এই মূল্যায়ন করছে।”

১৩ জুন, বৃহস্পতিবার সকাল ৮টা ৫০ মিনিট এবং ৯টা ৫০ মিনিটে ট্যাংকার দুটিতে বিস্ফোরণের পর আগুন লাগে। জাহাজের সব ক্রুকে উদ্ধার করে ইরানের দক্ষিণ উপকূলে নেয়া হয়েছে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফ এই হামলাকে সন্দেহজনক বলে মন্তব্য করেছেন। 

জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবে ইরান সফরে থাকাকালীন সময়ে এ হামলা চালানো হয়। হামলার দায়-দায়িত্ব এখনো কোন গোষ্ঠী স্বীকার করেনি। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী বলেন, “গোয়েন্দা তথ্য, ব্যবহৃত অস্ত্র, অভিযান বাস্তবায়নের অভিজ্ঞতা, অন্য জাহাজের ওপর ইরানের সাম্প্রতিক হামলা -এসবের ওপর ভিত্তি করে আমাদের এই মূল্যায়ন।” ‍“এমন বড় ধরনের হামলার জন্য কোনো গ্রুপ ওই অঞ্চলে তৎপর ছিল না” বলেও জানান তিনি।

এদিকে ইরানকে দায়ী করে দেয়া মার্কিন পররাষ্ট্রমন্ত্রী বক্তব্যের সঙ্গে একমত প্রকাশ করেছে যুক্তরাজ্য। আর সৌদি আরবের উপ পররাষ্ট্রমন্ত্রী আদেল আল-জুবায়ের এ বিষয়ে বলেছেন, মার্কিন পররাষ্ট্রমন্ত্রী যে বক্তব্য দিয়েছেন তার সঙ্গে দ্বিমত করার কোনো কারণ নেই।

আরও পড়ুন আপনার মতামত লিখুন

© Copyright -Bangla Runner 2024 | All Right Reserved |

Design & Developed By Web Master Shawon