শিরোনাম
আমরা বিভিন্ন সময়ে দেখে আসছি সন্তানের অধিকারের ফিরে পেতে আদালতে মামলা করে মা-বাবা। বিবাহ বিচ্ছেদের পর সন্তান কে নিজের কাছে রাখতে মামলা হয়েছে অসংখ্য। কিন্তু ঠিক উল্টো ঘটেছে মাসান আরদিত নামে চার বছর তিন মাস বয়সী শিশুটির সাথে। তার বাবা- মা কেউই তাকে নিতে চাচ্ছে না। আর এতে বিস্মিত হয়েছে আদালতও।
বিষয়টি নিয়ে পরস্পরকে দুষছেন দুপক্ষের আইনজীবী। মানবাধিকারকর্মীরা বলছেন, বিবাহ বিচ্ছেদের মামলা বিপর্যস্ত করে তুলছে শিশুদের জীবন।
ঢাকার সিএমএম আদালতে তার মা-বাবা জানিয়েছেন, মাসানকে তারা রাখতে চান না। বিবাহ বিচ্ছেদের পর, বাবা উঠেছেন একটি মেসে। সেখানে শিশুটিকে রাখার পরিবেশ নেই। আর সন্তানের খরচ চালানোর অক্ষমতার কথা বলছেন মা।
এমন ঘটনা অবাক করে দেয়, উপস্থিত সবাইকে। এ সময় আদালত প্রশ্ন রাখেন, বাবা-মা না দেখলে, ছোট্ট শিশুটির দায়িত্ব নেবে কে?
মাসানের মা সানজিদা শারমিন বলছেন, বাচ্চার বাবা তার কোন খোজ নেই না, ভরণপোষণ ও দিচ্ছে না, তাহলে বাচ্চাটাকে আমি কিভাবে রাখবো?
তবে, বিষয়টি নিয়ে গণমাধ্যমে কথা বলতে চাননি, বাবা মাহফুজ ইসলাম। দু’পক্ষের আইনজীবীরাও একে অপরের ওপর দোষ চাপালেন।
আইনজীবী ও মানবাধিকারকর্মী ফাওজিয়া ফিরোজ বলছেন, বিচ্ছেদের মামলা বিষাক্ত করে তুলছে এমন শিশুদের জীবন। তিনি বলছেন, আমাদের আদালত নারী ও শিশু বান্ধব নয়। আদালত দেখতে চান বলে অনেকেই ছোট ছোট বাচ্চা নিয়ে আসেন, কিন্তু সেখানে বাচ্চা নিয়ে ঢোকার মত পরিবেশ থাকে না।
২০১৩ সালে ভালোবেসে বিয়ে করেছিলেন এ দম্পতি। তবে, এরপর সময় যত গড়িয়েছে, দাম্পত্য কলহে ফাটল ধরেছে।
আরও পড়ুন আপনার মতামত লিখুন
??????? ?????? ??? ??? ???
???????????? ?????????????? ??????? ?? ???? ???? ???!
???? ????? ???? ???? ??????? ???? ??? ??????????
???? ??? ???? ?????? ????? ??? ??? ?????? ??????? ???????
??????? ?????????
?????????? ?? ?????
??????? ?????????????? ?????? ???????????? ?????????? ??????? ?????????????
?????? ???????? ???? ??????
???????? ??? ?????, ????????? ????????? ???? ??? ?????
?????? ????? ?????? ???? ???? ?????
??????? ?????? ??? ??? ???
???????????? ?????????????? ??????? ?? ???? ???? ???!
???? ????? ???? ???? ??????? ???? ??? ??????????
???? ??? ???? ?????? ????? ??? ??? ?????? ??????? ???????
??????? ?????????
?????????? ?? ?????
??????? ?????????????? ?????? ???????????? ?????????? ??????? ?????????????
?????? ???????? ???? ??????
???????? ??? ?????, ????????? ????????? ???? ??? ?????
?????? ????? ?????? ???? ???? ?????