Bangla Runner

ঢাকা , বৃহস্পতিবার, ১৬ এপ্রিল, ২০২৬ | বাংলা

শিরোনাম

?????????? ?? ????? ??????? ?????????????? ?????? ???????????? ?????????? ??????? ????????????? ???????? ??? ?????, ????????? ????????? ???? ??? ????? ?????? ????? ?????? ???? ???? ????? ???? ??????: ????????? ??? ??? ????? ????? ???! ?????? ???????? ?????????? ???????, ????? ?? ????? ??? ??? ????? ??????? ???????? ???? ??????? ?-???? ??????? ??????? ???? ? ???? Important Quotations from Different Disciplines

ঘড়ি নিয়ে ওবায়েদুল কাদেরকে আসিফ নজরুলের তিন প্রশ্ন

নিজস্ব প্রতিবেদক
শুক্রবার, ১৩ মার্চ, ২০২০ Print


সম্প্রতি ঘড়ি ইস্যু নিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের কে তিনটি প্রশ্ন করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক আসিফ নজরুল। তিনি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেজবুকে একটি স্ট্যাটাস দিয়ে এ প্রশ্ন রাখেন।

আসিফ নজরুলের স্ট্যাটাসটি হুবহু তুলে ধরা হল- "জনাব ওবায়েদুল কাদের বলেছেন তাকে ভালোবেসে মানুষ ৩০/৪০ লাখ টাকা দামের ঘড়ি দিয়েছেন। জানতে ইচ্ছে করে ভালবাসার এ মানুষরা কারা? 

সন্দেহজনক কোন উপহার পেলে তা গ্রহন করতে হবে এমন কোন কথা নেই। ওবায়েদুল কাদের, নিজের বৈধ উপার্জনের সাথে পুরোপুরি সঙ্গতিবিহীন এসব উপহার গ্রহন করা ও পরিধান করা আপনার ঠিক হয়েছে কি? 

শেষ প্রশ্ন। ভালাবাসার জিনিষ গ্রহনে কোন সমস্যা না থাকলে এ সংবাদ প্রকাশেও সমস্যা থাকার কথা না। তাহলে সংবাদটি প্রকাশ করা নেত্র নিউজের সম্প্রচার বন্ধ করে দেয়া হয়েছিল কেন? সংবাদটি গোপন রাখার চেষ্টা হয়েছিল কেন?"

প্রসঙ্গ, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের এক ঘড়ির দাম ২৮ লাখ ৮৬ হাজার টাকা বলে নিউজ করে সুইডেনভিত্তিক একটি নিউজ পোর্টাল। রোলেক্স ডে ডেট প্রেসিডেন্ট মডেলের ওই ঘড়ি নিয়ে নিউজ করায় নেত্র নিউজ নামে নিউজ পোর্টালটি বন্ধ করে দেওয়া হয়েছে বলে জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।পরে তিনি সাংবাদিকদের বলেন, তিনি যে ঘড়ি ব্যবহার করেন সবগুলোই উপহার  হিসেবে পেয়ে। কোনোটা তার কেনা নয়।  

আরও পড়ুন আপনার মতামত লিখুন

© Copyright -Bangla Runner 2024 | All Right Reserved |

Design & Developed By Web Master Shawon