Bangla Runner

ঢাকা , বৃহস্পতিবার, ১৬ এপ্রিল, ২০২৬ | বাংলা

শিরোনাম

?????????? ?? ????? ??????? ?????????????? ?????? ???????????? ?????????? ??????? ????????????? ???????? ??? ?????, ????????? ????????? ???? ??? ????? ?????? ????? ?????? ???? ???? ????? ???? ??????: ????????? ??? ??? ????? ????? ???! ?????? ???????? ?????????? ???????, ????? ?? ????? ??? ??? ????? ??????? ???????? ???? ??????? ?-???? ??????? ??????? ???? ? ???? Important Quotations from Different Disciplines
Home / ???????????

ইতালি যাওয়ার পথে সাগরে ডুবে প্রাণ গেল ১৭ বাংলাদেশির

আন্তর্জাতিক ডেস্ক
শুক্রবার, ২৩ জুলাই, ২০২১ Print


উন্নত জীবনের আশায় ইতালি যাওয়ার পথে সমুদ্রে ডুবে প্রাণ হারিয়েছেন অন্তত ১৭ বাংলাদেশি নাগরিক। লিবিয়া থেকে ভূমধ্যসাগর পাড়ি দেয়াকালে তিউনিসিয়ার উপকূলে নৌকাডুবে এ ঘটনা ঘটে। তিউনিসিয়ার রেড ক্রিসেন্টের বরাত দিয়ে এ খবর জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। 

খবরে বলা হয়েছে, লিবিয়ার উত্তর-পশ্চিম উপকূলের জুয়ারা থেকে ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইতালি যাওয়ার পথে নৌকাডুবে অন্তত ১৭ অভিবাসীর মৃত্যু হয়েছে এবং ৩৮০ জনকে উদ্ধার করা হয়েছে। উদ্ধারকৃত অভিবাসীদের মধ্যে ইরিত্রিয়া, সিরিয়া, মালি, মিসর, সুদানসহ বাংলাদেশের নাগরিক রয়েছেন।

লন্ডন ভিত্তিক আন্তর্জাতিক সংবাদ সংস্থা’র প্রতিবেদনে বলা হয়েছে, তিউনিসিয়ার উপকূলে গত কয়েক মাসে উল্লেখযোগ্য সংখ্যক অভিবাসনপ্রত্যাশী সমুদ্রে ডুবে প্রাণ হারিয়েছেন। আবহাওয়া অনুকূলে থাকায় সাম্প্রতিক সময়ে অভিবাসীরা তিউনিসিয়া ও লিবিয়া থেকে ইউরোপের উদ্দেশে ভূমধ্যসাগর পাড়ি দেওয়ার ঝুঁকি নিতে গিয়ে প্রাণ হারান।

গত মাসেও (২৪ জুন) ভূমধ্যসাগরে ভাসমান অবস্থায় ২৫০ জনেরও বেশি বাংলাদেশি অভিবাসী প্রত্যাশীকে উদ্ধার করা হয়। সে সময় তিনজন মিসরীয় নাগরিক ও ২৬৪জন বাংলাদেশি একটি নৌকায় করে অবৈধভাবে লিবিয়া থেকে ইউরোপ যাওয়ার পথে নৌকাটি বিকল হয়ে গেলে সমুদ্রে আটকা পড়েন তারা।

তিনদিন সাগরে ভাসমান অবস্থায় থাকার পর দুটি মরদেহসহ ১৭৮ জনকে জীবিত উদ্ধার করে তিউনিসিয়ার কোস্টগার্ড ও নৌবাহিনী। উদ্ধারকৃত ১৭৮ জনের মধ্যে ২৬৪ জনই ছিলেন বাংলাদেশি। বাকিরা মিসর, ইরিত্রিয়া, আইভরি কোস্ট ও মালির নাগরিক। 

আরও পড়ুন আপনার মতামত লিখুন

© Copyright -Bangla Runner 2024 | All Right Reserved |

Design & Developed By Web Master Shawon