Bangla Runner

ঢাকা , বৃহস্পতিবার, ১৬ এপ্রিল, ২০২৬ | বাংলা

শিরোনাম

?????????? ?? ????? ??????? ?????????????? ?????? ???????????? ?????????? ??????? ????????????? ???????? ??? ?????, ????????? ????????? ???? ??? ????? ?????? ????? ?????? ???? ???? ????? ???? ??????: ????????? ??? ??? ????? ????? ???! ?????? ???????? ?????????? ???????, ????? ?? ????? ??? ??? ????? ??????? ???????? ???? ??????? ?-???? ??????? ??????? ???? ? ???? Important Quotations from Different Disciplines
Home / ??????? ?????

১৯২৮ সালের ১৪ জুন

চে’র জন্মদিন, জেনে নিন তার বিখ্যাত কিছু উক্তি

রানার ডেস্ক
শুক্রবার, ১৪ জুন ২০১৯ Print


বিপ্লবী নেতা চে গুয়েভারার জীবনের শেষ কথা ছিল, “গুলি কোরো না। আমি চে গুয়েভারা। মৃত চে গুয়েভারার চেয়ে জীবিত চে গুয়েভারা তোমাদের জন্য বেশি মূল্যবান।” ১৯২৮ সালের ১৪ জুন আজকের এই দিনে আর্জেন্টিনায় জন্মেছিলেন কিউবা বিপ্লবের প্রধান ব্যক্তিত্ব চে গুয়েভারা। তিনি ছিলেন একাধারে আর্জেন্টাইন বিপ্লবী, মার্কসবাদী, চিকিত্সক, লেখক, বুদ্ধিজীবী, গেরিলা নেতা, কূটনীতিবিদ এবং সামরিক তত্ত্ববিদ।

সারা বিশ্ব তাকে ‘চে’ নামে চিনলেও তার প্রকৃত নাম ছিল এর্নেস্তো গেভারা দে লা সের্না। তরুণ বয়সে চিকিৎসা শাস্ত্রের ছাত্র হিসেবে চে সমগ্র লাতিন আমেরিকা ভ্রমণ করেন। এসময় তার মধ্যে মার্ক্সবাদী বিপ্লবের ধারণা রেখাপাত করে। এখনো বিপ্লবীদের কাছে চে একটি প্রেরণার নাম।

ফিদেল ক্যাস্ট্রোর সঙ্গে কিউবায় সফল বিপ্লবের পর চে আরেকটি বিপ্লবের প্রত্যয়ে বলিভিয়ায় গিয়েছিলেন। কিন্তু তিনি বলিভিয়ান সেনাবাহিনীর হাতে ধরা পড়ে যান। বলিভিয়ার শহর লা হিগুয়েরাতে ১৯৬৭ সালের ৯ অক্টোবর তাকে হত্যা করা হয়। কথিত আছে মৃত্যুর আগে তিনি বলেছিলেন, “আমি জানি তুমি আমাকে হত্যা করতে এসেছো, গুলি করো কাপুরুষ, তুমি শুধু একজন মানুষকেই হত্যা করবে, তার বিপ্লবী চেতনাকে নয়।”

মৃত্যুর বহু বছর পরে ১৯৯৭ সালের ৪ জুলাই বলিভিয়ার ভালেগ্রান্দে এয়ারপোর্টের কাছে মাটির ছয় ফুট নিচে সবুজ জ্যাকেটে আবৃত অবস্থায় আবিষ্কৃত হয় চের দেহাবশেষ। মৃত্যুর পর তার শৈল্পিক মুখচিত্রটি একটি সর্বজনীন বিপ্লবের মুখচ্ছবি হিসেবে বিশ্বপ্রতীকে পরিণত হয়। 

আর সে জন্য হয়ত মৃত্যুর ৫০ বছর  পরেও টাইম পত্রিকার বিংশ শতাব্দীর সবচেয়ে প্রভাবশালী ১০০ জন ব্যক্তির তালিকায় তার নাম স্থান পায়। ‘গেরিলেরো হেরোইকো’ নামে আলবের্তো কোর্দার তোলা চে-র বিখ্যাত ফটোগ্রাফটি ‘বিশ্বের সর্বাপেক্ষা প্রসিদ্ধ ফটোগ্রাফ’ হিসেবে ঘোষিত হয়েছে।

চে গুয়েভারার বিখ্যাত কিছু উক্তি যুগে যুগে মানুষকে অনুপ্রাণিত করে আসছে। তেমনি কিছু উক্তি তুলে ধরা হল-
০‌‌১. ‘‘বাস্তববাদী হও, অসম্ভবকে দাবী করো।’’
০২. ‘‘বিপ্লবী হতে চাও? বিল্পবের প্রথম শর্ত, শিক্ষিত হও।’’
০৩. ‘‘নতজানু হয়ে সারা জীবন বাঁচার চেয়ে আমি এখনই মৃত্যুর জন্য প্রস্তুত।’’
০৪. “নিষ্ঠুর নেতাদের পতন এবং প্রতিস্থাপন চাইলে নতুন নেতৃত্বকেই নিষ্ঠুর হতে হবে।”

০৫. ‘‘বিপ্লব তো আর গাছে ধরা আপেল নয় যে পাকবে আর পড়বে, বিপ্লব অর্জন করতে হয়।’’
০৬. “যখনি তুমি অন্যায়-অবিচারের বিরুদ্ধে জ্বলে ওঠো, তখনি তুমি আমার একজন সহযোদ্ধা।”
০৭. ‘‘আমি কোনো মুক্তিযোদ্ধা নই। মুক্তিযোদ্ধা বাস্তবে কখনো হয় না যতক্ষণ মানুষ নিজে মুক্তিকামী না হয় হয়।’’
০৮. “সবাই প্রত্যেকদিন চুলে চিরুনি চালায়, যাতে চুল সুন্দর পরিপাটি থাকে। কেউ কেনো হৃদয় সুন্দর পরিপাটি রাখে না?”

০৯. ‘‘সর্বোপরি, একজন বিপ্লবীকে সবসময় দৃঢ়ভাবে বিশ্বের যে কোনো প্রান্তে সংঘটিত যে কোনো অন্যায়-অবিচারের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে।’’
১০. ‘‘কিছু ব্যাপার পরিষ্কার, আমরা চমৎকারভাবে শিখেছি একজন সাধারণ মানুষের জীবন পৃথিবীর সবচেয়ে ধনী ব্যক্তির সম্পদের চেয়েও লক্ষগুণ বেশি দামী।’’
১১. ‘‘শিক্ষা ব্যবস্থা তৃণমূল পর্যায়ে নিয়ে যেতে হবে, যেখানে গরীব থেকে ধনী একই শিক্ষায় শিক্ষিত হবে। এমন নয় যাদের টাকা আছে শুধু তারাই শিক্ষিত হবে।’’

আরও পড়ুন আপনার মতামত লিখুন

© Copyright -Bangla Runner 2024 | All Right Reserved |

Design & Developed By Web Master Shawon