শিরোনামজানেন কি?
বর্ষাকাল এলেই আমাদের চোখ খুঁজে কদম ফুল। জানালা দিয়ে আমরা কালো মেঘের আকাশ দেখি। ঝমঝম শব্দে নেমে আসে আষাঢ়ের বর্ষণ। অস্থির চিত্ত শান্ত হয়ে আসে। জানালার পাশে বসে কবিতা পড়তে ভালো লাগে। ভালো লাগে দীর্ঘসময় বসে বৃষ্টি দেখতে। প্রবল বর্ষণে নির্জনে ভালোবাসার সাধ জাগে, চিত্তচাঞ্চল্য বেড়ে যায়। আর তাই আষাঢ় এলেই বৃষ্টি নিয়ে ভাবতে ভালো লাগে, কখনো কখনো ভিজতে ইচ্ছা করে।
বৃষ্টির দিনে বৃষ্টি নিয়ে লেখা ছন্দ কবিতা, কিংবা গানের চরণ মানসপটে ভাসে অনেকেরই! বৃষ্টি নিয়ে বড় বড় কবি সাহিত্যিকরা লিখে গেছেন অজস্র কবিতা। সেসব কবিতা পড়ে আমরা নতুন করে আষাঢ় চিনি, বৃষ্টি চিনি। ওইযে জানালার কাচ বেয়ে জলের ধারাটা আস্তে করে নেমে যায়, সেটা চোখ থেকে হৃদয়ে স্পর্শ করিয়ে দেয় বর্ষণমুখর দিনের কবিতা।
সবুজ পাতায় লেগে থাকা একফোটা জল যেন মুক্তা কনা। জানালার গ্রিলে যে এক ফোটা বৃষ্টির জল আটকে আছে, পড়ে যাওয়ার আগে দুলে দুলে উঠছে, একদৃষ্টিতে সেটা দেখতে থাকি। কার্নিশে বসা দোয়েলের পাখায় নিজের আশ্রয় খুঁজে নিই। এইসব কবিতা বর্ষায় আমাদের নতুন করে বাঁচতে শেখায়, ধূসর মনকে জাগিয়ে তোলে, ঠিক ভেজা পাতাটার মতোই।
মজার ব্যাপার হচ্ছে এইযে আমরা বৃষ্টির কবিতা পড়ছি, বৃষ্টির এত নিখুঁত বর্ণনা, কিন্তু তারা যখন সেই সব কবিতা লিখে গিয়েছেন তখন কিন্তু মোটেই বর্ষাকালে এসব লিখেননি! সাহিত্য সাময়িকীগুলোর বর্ষা সংখ্যায় বৃষ্টির কবিতা ছাপানো হতো বেশি, আর এই বর্ষা সংখ্যায় ছাপানোর জন্য কবিতাগুলোকে দু'মাস আগেই ডাকযোগে পত্রিকা অফিসে পাঠানো হতো। তারমানে এইসব কবিতা লেখা হতো, চৈত্রমাসের রৌদ্রজ্জ্বল কোনো দিনে!
কল্পনা করুন তো, বাইরে বৃষ্টি হচ্ছে খুব; সে সময় আপনি বর্ষা নিয়ে প্রেমময় একটা কবিতা পড়ছেন, কবিতা আর বৃষ্টি যেন একসাথে মিশে যাচ্ছে। অথচ সেই কবিতাটা কবি লিখেছেন চৈত্র মাসে! বাইরে খুব রোদ, একফোটা বাতাস নেই, ভীষণ গরম, এমন পরিবেশে কবি বসে বসে বৃষ্টি নিয়ে লিখছেন!
এর প্রমাণ পাই নারায়ণ গঙ্গোপাধ্যায় একটা লেখায়। তিনি জানিয়েছেন, বর্ষাকাল ও বৃষ্টি নিয়ে এই যে বিখ্যাত সব কবিতা -এগুলো নাকি চৈত্র মাসে গরমের মধ্যে ঘরের দরজা জানালা বন্ধ করে কবিগণ লিখতেন! সাহিত্য সাময়িকীগুলোর বর্ষা সংখ্যায় ছাপানোর জন্য সেগুলো ডাকযোগে দু’মাস আগেই জমা দিতে হতো যে!
আরও পড়ুন আপনার মতামত লিখুন
??????? ?????? ??? ??? ???
???????????? ?????????????? ??????? ?? ???? ???? ???!
???? ????? ???? ???? ??????? ???? ??? ??????????
???? ??? ???? ?????? ????? ??? ??? ?????? ??????? ???????
??????? ?????????
?????????? ?? ?????
??????? ?????????????? ?????? ???????????? ?????????? ??????? ?????????????
?????? ???????? ???? ??????
???????? ??? ?????, ????????? ????????? ???? ??? ?????
?????? ????? ?????? ???? ???? ?????
??????? ?????? ??? ??? ???
???????????? ?????????????? ??????? ?? ???? ???? ???!
???? ????? ???? ???? ??????? ???? ??? ??????????
???? ??? ???? ?????? ????? ??? ??? ?????? ??????? ???????
??????? ?????????
?????????? ?? ?????
??????? ?????????????? ?????? ???????????? ?????????? ??????? ?????????????
?????? ???????? ???? ??????
???????? ??? ?????, ????????? ????????? ???? ??? ?????
?????? ????? ?????? ???? ???? ?????