Bangla Runner

ঢাকা , বৃহস্পতিবার, ১৬ এপ্রিল, ২০২৬ | বাংলা

শিরোনাম

?????????? ?? ????? ??????? ?????????????? ?????? ???????????? ?????????? ??????? ????????????? ???????? ??? ?????, ????????? ????????? ???? ??? ????? ?????? ????? ?????? ???? ???? ????? ???? ??????: ????????? ??? ??? ????? ????? ???! ?????? ???????? ?????????? ???????, ????? ?? ????? ??? ??? ????? ??????? ???????? ???? ??????? ?-???? ??????? ??????? ???? ? ???? Important Quotations from Different Disciplines
Home / ???????? ????

বঙ্গবন্ধু’র স্মরণে দেয়াল পত্রিকা প্রকাশ করেছে এফ রহমান সাহিত্য সংসদ

ঢাবি প্রতিনিধি
সোমবার, ১৩ এপ্রিল, ২০২০ Print


বঙ্গবন্ধুর জন্মশত বার্ষিকী উপলক্ষ্যে বিশেষ সাহিত্য দেয়ালিকা প্রকাশ করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্যার এ.এফ. রহমান হল সাহিত্য সংসদ। দেয়ালিকার নামকরণ করা হয়েছে "অগ্নিঝরা মার্চ"। ১৭ মার্চ মঙ্গলবার হল ফটকে দেয়ালিকার মোড়ক উন্মোচন করেন হলের প্রাধ্যক্ষ ও সাবেক প্রক্টর অধ্যাপক ড. কে.এম. সাইফুল ইসলাম খান। 

এ সময় উপস্থিত ছিলেন স্যার এ এফ. রহমান হল সাহিত্য সংসদের মডারেটর ও বাংলা বিভাগের শিক্ষক ড. মোহাম্মদ আজম, হলের সিনিয়র আবাসিক শিক্ষক আবসার কমাল, হল ছাত্র সংসদের জিএস আব্দুর রাহিম সরকার ও এফ রহমান সাহিত্য সংসদের সাধারণ সম্পাদক ফয়সাল আহমেদ।

দেয়ালিকায় হলের শিক্ষার্থীদের লেখা, কবিতা,গল্প ও ছবি সম্মিলিতভাবে স্থান পেয়েছে। দেয়াল পত্রিকাটির সম্পাদনা করেছেন বাংলা বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী নাসিম হাসান। তিনি বলেন, সারাদেশ যখন মেতেছে কত রৌশনির শত আয়ােজনে, সেই শত'তার ভিড়ে আমাদের এই ক্ষুদ্র ভালােবাসার আয়ােজন; অর্ঘ্য হয়ে থাক বঙ্গবন্ধুকে স্মরণে, সম্মানে।

তর্জনী নামে গত বছর সংগঠনের পক্ষ থেকে প্রথম দেয়ালিকা প্রকাশ করা হয়েছিল জানিয়ে নাসিম বলেন, বাঙালির মহানায়কের পৃথিবী-আগমন, আজ তার একশ' বছর পূর্ণ হ'ল। তাঁর বিশাল কর্মময় জীবনের রেখাচিত্র দিয়ে গড়া যায় এরকম সহস্র দেয়ালিকা। দৃষ্টিতে যার সৃষ্টি একটি মানচিত্র, একটি পতাকার, তাঁরই জন্মশতবর্ষ স্মরণে এফ রহমান সাহিত্য সংসদে'র এবারের দেয়ালিকা "অগ্নিঝরা মার্চ"।

দেয়ালিকাটির অলংকরণ করেছেন প্রথম বর্ষের আইন বিভাগের শিক্ষার্থী আশিকুর রহমান এবং শিল্পকলার ইতিহাসের প্রথম বর্ষের শিক্ষার্থী রাকিব হাসান। অনুলিখনে ছিলেন ইমদাদুল আজাদ, সানাউল্লাহ নাঈম এবং আমানুল্লাহ রিয়াজ। দেয়ালিকা প্রকাশের সঙ্গে যারা যুক্ত ছিলেন এবং যারা দেয়ালিকার জন্য লেখা দিয়েছেন তাদের সবার প্রতি ধন্যবাদ ও অকৃতজ্ঞতা জানিয়েছেন সংগঠনটির সভাপতি সাইফুল ইসলাম খান।

আরও পড়ুন আপনার মতামত লিখুন

© Copyright -Bangla Runner 2024 | All Right Reserved |

Design & Developed By Web Master Shawon