Bangla Runner

ঢাকা , বৃহস্পতিবার, ১৬ এপ্রিল, ২০২৬ | বাংলা

শিরোনাম

?????????? ?? ????? ??????? ?????????????? ?????? ???????????? ?????????? ??????? ????????????? ???????? ??? ?????, ????????? ????????? ???? ??? ????? ?????? ????? ?????? ???? ???? ????? ???? ??????: ????????? ??? ??? ????? ????? ???! ?????? ???????? ?????????? ???????, ????? ?? ????? ??? ??? ????? ??????? ???????? ???? ??????? ?-???? ??????? ??????? ???? ? ???? Important Quotations from Different Disciplines
Home / ???????? ????

হুমায়ূন স্মরণে দুই কথাসাহিত্যিকের পদক লাভ

নিজস্ব প্রতিবেদক
মঙ্গলবার, ১২ নভেম্বর, ২০১৯ Print


নবীন-প্রবীণ কথাসাহিত্যকদের প্রেরণা জোগাতে পঞ্চমবারের মতো দেওয়া হল এক্সিম ব্যাংক-অন্যদিন হুমায়ূন আহমেদ সাহিত্য পুরস্কার।

সামগ্রিকভাবে সাহিত্যে অবদান রাখায় এ বছর প্রবীণ কথাশিল্পী রাবেয়া খাতুন  এবং ‘নিঃসঙ্গ নক্ষত্র’ উপন্যাসের জন্য নবীন সাহিত্যিক সাদাত হোসাইনের হাতে ক্রেস্ট, উত্তরীয় ও সম্মাননাপত্র তুলে দেওয়া হয়। 

এছাড়াও পুরস্কারের অর্থমূল্য হিসেবে রাবেয়া খাতুনকে দেওয়া হয় পাঁচ লাখ টাকার চেক এবং সাদাত হোসাইনকে দেওয়া হয় এক লাখ টাকার চেক। 

আজ মঙ্গলবার ( ১২ নভেম্বর) বাংলা একাডেমির আবদুল করিম সাহিত্যবিশারদ মিলনায়তনে জাতীয় অধ্যাপক আনিসুজ্জামানের সভাপতিত্বে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পররাষ্ট্র মন্ত্রী এ কে আব্দুল মোমেন এবং বিশেষ অতিথি ছিলেন সাবেক সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর। 

অনুষ্ঠানে এ কে আব্দুল মোমেন বলেন, ‘‘হুমায়ুন আহমেদের শেষ দিনগুলো তার পাশে থাকার সৌভাগ্য হয়েছে আমার। এরকম ক্ষণজন্মা মানুষের পাশে থাকার সুযোগ অনেক কম লোকের ভাগ্যে জুটে।’’

তিনি বলেন, ‘‘হুমায়ুন আহমেদ ছিলেন ওয়ান অব দ্য গ্রেটেস্ট কমিউনিকেটর। কারণ ওনার লেখনি সর্বমহলে সমাদৃত। তিনি ছোট-বড় থেকে শুরু করে স্কুলের বাচ্চাদের কাছেও সমান আকর্ষণীয় ছিল।’’

আসাদুজ্জামান নূর বলেন, ‘‘অনেকেই বলেন হুমায়ুন জনপ্রিয় লেখক তবে উচুমানের লেখক কি? কিন্তু জনপ্রিয় লেখক আর উচুমানের লেখকের মাঝে কোন বিরোধ আছে বলে আমার মনে হয় না। যদি লেখক উচুমানে নাই হন তাহলে তার লেখা জনপ্রিয় হয় কিভাবে। এত বছর পরেও যারা এই বিতর্ক করে আমি তাদের বলবো আপনারা হুমায়ুনের বইগুলো আরো ভালোভাবে পড়েন।’’
 
লেখকের সাথে তার স্মৃতিরোমন্থন করে অশ্রুকন্ঠে তিনি বলেন, ‘‘হুমায়ুন অনেক বড় মাপের লেখক হতে পারেন। তাকে নিয়ে বাংলা সাহিত্যে হয়তো আরো বহুদিন আলোচনা হবে। কিন্তু তিনি আমার কাছে, আমরা যারা বন্ধু ছিলাম, এরকম বন্ধু হয়তো আমাদের জীবনে আর আসবে না।’’ 

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন হুমায়ূন আহমেদের স্ত্রী মেহের আফরোজ শাওন এবং ভাই অধ্যাপক জাফর ইকবাল।

পুরস্কার পাওয়ার পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় রাবেয়া খাতুন বলেন, “পুরস্কার আমি আগেও অনেক পেয়েছি। কিন্তু হুমায়ুনের নামে এ পুরস্কারের স্বাধ অন্যরকম। আমার কাছে এই পুরস্কার পাওয়া যেন হুমায়ুনকেই পাওয়া একরকম।’’

পুরস্কার গ্রহণের পর সবাইকে ধন্যবাদ জানিয়ে সাদাত হোসাইন বলেন, “হুমায়ুন আহমেদের নামে পাওয়া এই পুরস্কার আমার জীবনে অনুসরণীয় হয়ে থাকবে।’’

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে আরো বক্তব্য রাখেন পাক্ষিক অন্যদিনের প্রকাশক মাজহারুল ইসলাম এবং এক্সিম ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মো. হায়দার আলী মিয়া। 

আরও পড়ুন আপনার মতামত লিখুন

© Copyright -Bangla Runner 2024 | All Right Reserved |

Design & Developed By Web Master Shawon