Bangla Runner

ঢাকা , বৃহস্পতিবার, ১৬ এপ্রিল, ২০২৬ | বাংলা

শিরোনাম

?????????? ?? ????? ??????? ?????????????? ?????? ???????????? ?????????? ??????? ????????????? ???????? ??? ?????, ????????? ????????? ???? ??? ????? ?????? ????? ?????? ???? ???? ????? ???? ??????: ????????? ??? ??? ????? ????? ???! ?????? ???????? ?????????? ???????, ????? ?? ????? ??? ??? ????? ??????? ???????? ???? ??????? ?-???? ??????? ??????? ???? ? ???? Important Quotations from Different Disciplines
Home / ???????

বিশ্ববিদ্যালয় নষ্ট হয় কিসে? ছেলে-মেয়ে একসাথে থাকলে নাকি গণরুম-গেস্ট রুমে?

তারেক হাসান নির্ঝর
শুক্রবার, ২৮ জুন ২০১৯ Print


সেক্সুয়াল ডিপ্রাইভেশনের জায়গা থেকে অনেকেই সস্তা আর চটকদার জিনিসে মজা পায়। অনেক সাংবাদিকও পায়। রাত একটায় টিএসসির কক্ষে কোন ছেলে-কোন মেয়ে বসেছিলো? ‘‘তারা শুধু বসে ছিলো নাকি অন্যকিছু করছিলো” -এর চেয়ে বহু গুরুত্বপূর্ণ বিষয় এই বিশ্ববিদ্যালয়ে প্রতিদিন ঘটছে, যা নিউজ করার মতো। 

শিরোনাম দেখে মানুষজন ক্লিক করবে, কারো যদি এমন উদ্দেশ্যে থাকে, তাহলে তাকে আমরা সাংবাদিক বলি না। ‘‘রাত একটায় দু’জন ছেলে-মেয়ে কেন একসাথে ছিলো”, আমরা সেটার পূর্বাপর না জেনেই নিউজ করে দেই। সামাজিক যোগাযোগ মাধ্যমে সেসব নিউজ লিংকে মৌলবাদী আর পার্ভাটরা হাহা দেয়, লাভ দেয়, কমেন্টে কমেন্টে ঝড় তুলে দেয়! 

ছেলে-মেয়ে একসাথে ‘বসে থাকলে’, ‘শুয়ে থাকলে’ নাকি বিশ্ববিদ্যালয়টা নষ্ট হয়ে যাবে। নষ্ট হবে না বছরের পর বছর প্রথম বর্ষের ছেলেদের জোর করে গেস্টরুমে আটকে রেখে ‘ম্যানার’ শেখার সংস্কৃতি থাকলে, ক্যাম্পাসের রাস্তায় রাস্তায় ছিনতাই/চাঁদাবাজি হলে, সর্বস্তরে শিক্ষার্থীদের অধিকার নিষ্পেষিত হলে!

ছেলে মেয়ের একসাথে অবস্থান রাষ্ট্রের দণ্ডবিধি আইনে শাস্তিযোগ্য অপরাধ? যদি না হয় তাহলে কি অপরাধে তাদের নাম, পরিচয় এবং ব্লার না করে ছবি প্রকাশ করে তাদেরকে সামাজিকভাবে হেয় করা হলো? 

আমি একটা জিনিস স্পষ্ট বুঝি- ক্যাম্পাসের মূল সমস্যাগুলো নিয়ে যাদের কথা বলার মুরোদ নাই, তারাই এসব ইস্যুতে খুব বিপ্লবী হয়ে যায়। কারণ মতামত দেয়ার জন্য এটা অপেক্ষাকৃত ‘সেইফ জোন’। এর কারণ ঘটনায় সংশ্লিষ্টরা দুর্বল। তারা যদি ক্ষমতাসীন দলের কেউ হতো, তাইলে আবার এদের দৌঁড় পরীক্ষা করা যেতো।

লেখক: সাংবাদিক

আরও পড়ুন আপনার মতামত লিখুন

© Copyright -Bangla Runner 2024 | All Right Reserved |

Design & Developed By Web Master Shawon