Bangla Runner

ঢাকা , বৃহস্পতিবার, ১৬ এপ্রিল, ২০২৬ | বাংলা

শিরোনাম

?????????? ?? ????? ??????? ?????????????? ?????? ???????????? ?????????? ??????? ????????????? ???????? ??? ?????, ????????? ????????? ???? ??? ????? ?????? ????? ?????? ???? ???? ????? ???? ??????: ????????? ??? ??? ????? ????? ???! ?????? ???????? ?????????? ???????, ????? ?? ????? ??? ??? ????? ??????? ???????? ???? ??????? ?-???? ??????? ??????? ???? ? ???? Important Quotations from Different Disciplines
Home / ???????

বৃষ্টিতে পরিত্যক্ত ম্যাচের রেকর্ড, ভারত-নিউজিল্যান্ডের খেলাও ভেসে গেল

ক্রীড়া ডেস্ক
শুক্রবার, ১৪ জুন ২০১৯ Print


চলতি বিশ্বকাপের ১৮তম ম্যাচে খেলার কথা ছিল দুই হেভিওয়েট দল ভারত ও নিউজিল্যান্ডের। কিন্তু বৃষ্টির কারণে পরিত্যক্ত ঘোষিত হয়েছে।  ১৩ জুন, বৃহস্পতিবার বৃষ্টি মাথায় নিয়ে আম্পায়াররা নটিংহ্যামের ট্রেন্টব্রিজে মাঠ পরিদর্শন করেন। বৃষ্টির কারণে ম্যাচ পরিত্যক্তের রেকর্ড হয়েছে ইংল্যান্ড বিশ্বকাপে। এখন পর্যন্ত ০৪টি ম্যাচ পরিত্যক্ত হয়েছে। এর আগে কোনও বিশ্বকাপে বৃষ্টির কারণে  এতগুলো ম্যাচ পরিত্যক্ত হওয়ার ঘটনা ঘটেনি। সর্বশেষ ১৯৯২ ও ২০০৩ আসরে বৃষ্টির কারণে দু’টি করে ম্যাচ পরিত্যক্ত ঘোষণা করতে হয়েছিল।

নির্ধারিত সূচি অনুযায়ী বাংলাদেশ সময় বেলা সাড়ে ৩টায় খেলা শুরু হওয়ার কথা থাকলেও আউটফিল্ড ভেজা থাকায় তা সম্ভব হয়নি। ফলে এই ম্যাচে টস করারও সুযোগ মেলেনি দুই দলের। বেশ কয়েক ঘণ্টা অপেক্ষার পর মাঠকর্মীদের সঙ্গে কথা বলে শেষ পর্যন্ত বাংলাদেশ সময় সন্ধ্যা ৮টার দিকে ম্যাচটি পরিত্যক্ত ঘোষণা করা হয়।

ম্যাচ পরিত্যক্ত হওয়ায় উভয় দল এক পয়েন্ট করে ভাগে পেয়েছেন। এই এক পয়েন্ট নিয়ে ০৪ ম্যাচের পর নিউজিল্যান্ডের মোট পয়েন্ট দাঁড়িয়েছে ০৭। অপরদিকে ০৩ ম্যাচের পর ভারতের পয়েন্ট হয়েছে ০৫। নতুন পয়েন্ট অনুযায়ী ভারত তালিকায় তৃতীয় স্থানে উঠে এসেছে আর নিউজিল্যান্ড রয়েছে শীর্ষে।

আইসিসির প্রকাশিত সবশেষ র‌্যাংকিংয়ে ভারত দ্বিতীয় এবং নিউজিল্যান্ড চতুর্থ স্থানে রয়েছে। আইসিসি র‌্যাংকিংয়ে চার নম্বর হলেও ইংল্যান্ড বিশ্বকাপে দারুণ সূচনা করেছে কিউইরা। প্রথম তিন ম্যাচের সবকটিতে জয় পেয়েছে তারা। প্রথম ম্যাচে শ্রীলঙ্কাকে ১০ উইকেটে হারিয়েছে, বাংলাদেশকে হারিয়েছে ২ উইকেটে আর আফগানদের ধরাশায়ী করেছে ৭ উইকেটের বড় জয়ে।

অন্যদিকে বিরাট কোহলির দল প্রোটিয়াদের বিপক্ষে জয় তুলেছে। অস্ট্রেলিয়ার বিপক্ষে ওপেনার শিখর ধাওয়ানের সেঞ্চুরির সুবাধে ৩৬ রানের জয় পেয়েছে টিম ইন্ডিয়া।

আরও পড়ুন আপনার মতামত লিখুন

© Copyright -Bangla Runner 2024 | All Right Reserved |

Design & Developed By Web Master Shawon