Bangla Runner

ঢাকা , বৃহস্পতিবার, ১৬ এপ্রিল, ২০২৬ | বাংলা

শিরোনাম

?????????? ?? ????? ??????? ?????????????? ?????? ???????????? ?????????? ??????? ????????????? ???????? ??? ?????, ????????? ????????? ???? ??? ????? ?????? ????? ?????? ???? ???? ????? ???? ??????: ????????? ??? ??? ????? ????? ???! ?????? ???????? ?????????? ???????, ????? ?? ????? ??? ??? ????? ??????? ???????? ???? ??????? ?-???? ??????? ??????? ???? ? ???? Important Quotations from Different Disciplines
Home / ???????

হতাশ করল টাইগাররা, অস্ট্রেলিয়ার দাপুটে জয়

ক্রীড়া ডেস্ক
শুক্রবার, ২১ জুন ২০১৯ Print


৪৮ রানের ব্যবধানে হেরেছে বাংলাদেশ। অস্ট্রেলিয়ার দেয়া ৩৮১ রানের বিশাল লক্ষ্য মাত্রা তাড়া করে  ৩৩৩ রান তুলতে সক্ষম হয় টাইগাররা। ৯৭ বল থেকে ১০২ রানের অনবদ্য ইনিংস খেলে অপরাজিত থেকে আফসোস নিয়ে মাঠ ছাড়তে হয়েছে মুশফিকুর রহিমকে।

ব্যাট করতে নেমে প্রথমেই দলীয় ২৩ রানের মাথায় ৮ বলে ১০ রান করে রান আউট হয়ে যান সৌম্য সরকার। ৭৪ বল খেলে ৬২ রান করে মিচেল স্টার্কের বলে বোল্ড হন তামিম ইকবাল। ৪১ বলে ৪১ রান করে মার্কাস স্টাইনিসের বলে ক্যাচ আউট হয়ে ফিরে যান বিশ্ব সেরা অল রাউন্ডার সাকিব আল হাসান। ১৭ বল খেলে ২০ রান তুলতেই অ্যাডাম জাম্পার বলে এলবিডব্লিউর ফাঁদে পড়েন লিটন দাস।

৫০ বল খেলে মূল্যবান ৬৯ রান তোলেন মাহমুদুল্লাহ। আশা জাগিয়ে দলীয় ৩০২ রানের মাথায় নাথান কোল্টার নাইলের বলে প্যাট কামিন্সের হাতে ক্যাচ দিয়ে সাজঘরে ফেরেন তিনিও। মাহমুদুল্লাহর পর সাব্বির রহমান এসে যেন দাঁড়াতেই পারলেন না।

নাথান কোল্টার নাইলের বলে শূন্য রানে ফেরত যান সাব্বির রহমান। মেহেদী হাসান মাঠে এসে টিকতে পেরেছেন কেবল ৭ বল। মিচেল স্টার্কের বলে ক্যাচ তুলতেই ডেভিড ওয়ার্নারের হাতে তালু বন্দী হন তিনি। প্যাভিলিয়নের পথ ধরার আগে তার ব্যাট থেকে এসেছে ৬ রান।

৬ বল থেকে ৫ রান তুলে ৫০ ওভারের শেষ বলে মার্কাস স্টইনিসের বলে ক্যাচ তুলে গ্লেন ম্যাক্সওয়েলের হাতে বন্দী হয়ে বিদায় নেন ক্যাপ্টেন মাশরাফি বিন মর্তুজা। আস সেই সাথে সাথে গ্যালারিতে অস্ট্রেলিয় সমর্থকদের উল্লাসে ৪৮ রানের আফসোস নিয়ে মাঠ ছাড়ে টাইগাররা।

২০ জুন, বৃহস্পতিবার ট্রেন্ট ব্রিজে টসে জিতে প্রথমে ব্যাট করতে নেমে দেখে শুনে ব্যাট চালান অস্ট্রেলিয়ান ব্যাটসম্যানেরা। ডেভিট ওয়ার্নার একাই বাংলাদেশের জন্য অশনি সংকেত দিয়ে যান ১৪৭ বল থেকে ১৬৬ রান করে। সৌম্য সরকারের বলে রুবেলের কাছে ক্যাচ তুলে ওয়ার্নার যখন আউট হন অস্ট্রেলিয় দলের সংগ্রহ তখন ৩১৩। এর আগে প্রথম উইকেটে সৌম্যের বলেই ক্যাচ তুলে রুবেলের হাতে ধরা পড়েন ৫১ বল থেকে ৫৩ রান করা অ্যারন ফিঞ্চ।

সৌম্যের বলে ক্যাচ দিয়ে আউট হয়েছেন উসমান খাওয়াজাও। তিনি ৭২ বল খেলে ৮৯ রান সংগ্রহ করেছেন । আর গ্লেন ম্যাক্সওয়েল রান আউট হয়ে ফিরে যান ১০ বল থেকে ৩২ রান করে। পঞ্চম উইকেটে স্টিভ স্মিথকে এলবিডব্লিউ বোল্ড করেন মুস্তাফিজুর রহমান।

অন্যদিকে বাংলাদেশের পক্ষে ৮ ওভার বল করে ৫৮ রান খরচ করে ৩ উইকেট তুলেছেন সৌম্য সরকার আর ৯ ওভার বল করে ৬৯ রান দিয়ে ১ উইকেট পেয়েছেন মুস্তাফিজুর রহমান। ম্যাচে ৯ ওভার বল করে সর্বাধিক ৮৩ রান দিয়েছেন রুবেল হোসেন। ৫৯ রান দিয়ে ১০ ওভার শেষ করেছেন মেহেদী হাসান। এর বাইরে ৮ ওভার বল করে ৫৬ রান দিয়েছেন মাশরাফি বিন মর্তুজা এবং সাকিব আল হাসান ৬ ওভার বল করে ৫০ রান দিয়েছেন।

আরও পড়ুন আপনার মতামত লিখুন

© Copyright -Bangla Runner 2024 | All Right Reserved |

Design & Developed By Web Master Shawon