Bangla Runner

ঢাকা , বৃহস্পতিবার, ১৬ এপ্রিল, ২০২৬ | বাংলা

শিরোনাম

?????????? ?? ????? ??????? ?????????????? ?????? ???????????? ?????????? ??????? ????????????? ???????? ??? ?????, ????????? ????????? ???? ??? ????? ?????? ????? ?????? ???? ???? ????? ???? ??????: ????????? ??? ??? ????? ????? ???! ?????? ???????? ?????????? ???????, ????? ?? ????? ??? ??? ????? ??????? ???????? ???? ??????? ?-???? ??????? ??????? ???? ? ???? Important Quotations from Different Disciplines
Home / ???????

৩৮১ রানের অস্ট্রেলিয় তাণ্ডব: রান বন্যায় ভাসল বাংলাদেশ

ক্রীড়া ডেস্ক
শুক্রবার, ২১ জুন ২০১৯ Print


বাংলাদেশের বিপক্ষে টস জিতে ব্যাট করতে নেমে রান বন্যা বইয়ে দিয়েছে অস্ট্রেলিয়া। নির্ধারিত ৫০ ওভারে ৩৮২ রানের টার্গেট দিয়েছে তারা। মাত্র ৫ উইকেট হারিয়ে ৩৮১ রান সংগ্রহ করেছে অস্ট্রেলিয়া। ফলে জয়ের জন্য বিশাল লক্ষ্যমাত্রা তাড়া করতে হবে টাইগারদের। আর একই সঙ্গে তা হবে রেকর্ড। কেননা বিশ্বকাপের আসরে ৩৮১ রান চেজ করার ইতিহাস এখনো গড়তে পারেনি কেউ।

২০ জুন, বৃহস্পতিবার ট্রেন্ট ব্রিজে ডেভিট ওয়ার্নার একাই বাংলাদেশের জন্য অশনি সংকেত দিয়ে গেছেন ১৪৭ বল থেকে ১৬৬ রান করে। সৌম্য সরকারের বলে রুবেলের কাছে ক্যাচ তুলে ওয়ার্নার যখন আউট হন অস্ট্রেলিয় দলের সংগ্রহ তখন ৩১৩। এর আগে প্রথম উইকেটে সৌম্যের বলেই ক্যাচ তুলে রুবেলের হাতে ধরা পড়েন ৫১ বল থেকে ৫৩ রান করা অ্যারন ফিঞ্চ।

সৌম্যের বলে ক্যাচ দিয়ে আউট হয়েছেন উসমান খাওয়াজাও। তিনি ৭২ বল খেলে ৮৯ রান সংগ্রহ করেছেন । আর গ্লেন ম্যাক্সওয়েল রান আউট হয়ে ফিরে যান ১০ বল থেকে ৩২ রান করে। পঞ্চম উইকেটে স্টিভ স্মিথকে এলবিডব্লিউ বোল্ড করেন মুস্তাফিজুর রহমান।

অন্যদিকে বাংলাদেশের পক্ষে ৮ ওভার বল করে ৫৮ রান খরচ করে ৩ উইকেট তুলেছেন সৌম্য সরকার আর ৯ ওভার বল করে ৬৯ রান দিয়ে ১ উইকেট পেয়েছেন মুস্তাফিজুর রহমান। ম্যাচে ৯ ওভার বল করে সর্বাধিক ৮৩ রান দিয়েছেন রুবেল হোসেন। ৫৯ রান দিয়ে ১০ ওভার বল শেষ করেছেন মেহেদী হাসান। এর বাইরে ৮ ওভার বল করে ৫৬ রান দিয়েছেন মাশরাফি বিন মর্তুজা এবং সাকিব আল হাসান ৬ ওভার বল করে ৫০ রান দিয়েছেন।

আরও পড়ুন আপনার মতামত লিখুন

© Copyright -Bangla Runner 2024 | All Right Reserved |

Design & Developed By Web Master Shawon