শিরোনামফাইনাল ২৯ নভেম্বর:
ফজলুল হক মুসলিম হলে চলছে “স্পোর্টস উইক”। হলের আবাসিক ও অনাবাসিক শিক্ষার্থীদের জন্য দুই সপ্তাহের মধ্যে তিন ধরনের ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করেছে হল সংসদ। ক্রীড়া সপ্তাহে অনুষ্ঠিত প্রতিযোগিতার মধ্যে রয়েছে আন্তঃবিভাগ ক্রিকেট প্রতিযোগিতা, আন্তঃব্যাচ ফুটবল প্রতিযোগিতা ও আন্তঃ ব্যাচ হ্যান্ডবল প্রতিযোগিতা।
ফজলুল হক মুসলিম হল সংসদের বহিরঙ্গন ক্রীড়া সম্পাদক খোন্দকার ফয়সাল আজম (বাপ্পী) বাংলা রানারকে জানান, প্রতিযোগিতায় প্রায় ৫০০ শিক্ষার্থী অংশ নিয়েছে। আর আন্তঃবিভাগ ক্রিকেট প্রতিযোগিতায় সর্বমোট ২৪ টি বিভাগ এবং আন্তঃব্যাচ ফুটবল ও হ্যান্ডবলে ৮ টি ব্যাচ অংশগ্রহণ করেছে।
গত ১৬ নভেম্বর ফজলুল হক মুসলিম হলের প্রাধ্যক্ষ ও ফজলুল হক মুসলিম হল সংসদের সভাপতি অধ্যাপক ড. শাহ মোঃ মাসুম স্পোর্টস উইকের উদ্বোধন ঘোষণা করেন। এ সময়ে আরও উপস্থিত ছিলেন হলের আবাসিক শিক্ষক তানভীর চৌধুরী, হল সংসদের ভিপি মাহমুদুল হাসান তমাল, জি এস মোঃ মাহফুজুর রহমানসহ হল সংসদের অন্যান্য সম্পাদক ও সদস্যরা।
এরই মধ্যে তিনটি প্রতিযোগিতারই সেমিফাইনাল অনুষ্ঠিত হয়েছে। আন্তঃবিভাগ ক্রিকেটে ফাইনালে উঠেছে ফলিত রসায়ন ও কেমিকৌশল বিভাগ ও ফলিত পরিসংখ্যান বিভাগ। আন্তঃব্যাচ ফুটবলে ফাইনালে মুখোমুখি হবে ২০১৫-১৬ এবং ২০১৬-১৭ শিক্ষাবর্ষের শিক্ষার্থীরা এবং আন্তঃব্যাচ হ্যান্ডবলে মূল ভবনের পূর্ব ব্লকের আবাসিক শিক্ষার্থীদের বিরুদ্ধে চ্যাম্পিয়নশিপের লড়াইয়ে নামবে ২০১৬-১৭ শিক্ষাবর্ষের শিক্ষার্থীরা। আগামী ২৯ নভেম্বর সবকটি প্রতিযোগিতার ফাইনাল অনুষ্ঠিত হবে এবং এ দিনই সমাপনি অনুষ্ঠানের মধ্য দিয়ে পর্দা নামবে “স্পোর্টস উইকের”।
প্রসঙ্গত, ১৯৪০ সালের ১ জুলাই ৩৬৩ জন ছাত্র নিয়ে প্রতিষ্ঠিত হয় ফজলুল হক মুসলিম হল। অবিভক্ত বাংলার তৎকালীন প্রধানমন্ত্রী এ কে ফজলুল হকের নামানুসারে এই হলের নামকরণ করা হয়। ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠায়ও তিনি অবদান রেখেছিলেন। ১৯৭২ সালের ১৬ জুন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভায় হলটির নাম থেকে ‘মুসলিম’ শব্দটি বাদ দেওয়ার সিদ্ধান্ত হয়। ওই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে উচ্চ আদালতে রিট দায়ের করলে ২০০৪ সালের ১ মার্চ আদালত ‘মুসলিম’ শব্দটি যুক্ত রেখে প্রতিষ্ঠাকালীন নামকে বহাল রাখার পক্ষে রায় দেয়। হলটির প্রতিষ্ঠাকালীন ও প্রথম প্রোভোস্ট ছিলেন বিখ্যাত ভাষাবিদ অধ্যাপক ড. মুহম্মদ শহীদুল্লাহ।
আরও পড়ুন আপনার মতামত লিখুন
??????? ?????? ??? ??? ???
???????????? ?????????????? ??????? ?? ???? ???? ???!
???? ????? ???? ???? ??????? ???? ??? ??????????
???? ??? ???? ?????? ????? ??? ??? ?????? ??????? ???????
??????? ?????????
?????????? ?? ?????
??????? ?????????????? ?????? ???????????? ?????????? ??????? ?????????????
?????? ???????? ???? ??????
???????? ??? ?????, ????????? ????????? ???? ??? ?????
?????? ????? ?????? ???? ???? ?????
??????? ?????? ??? ??? ???
???????????? ?????????????? ??????? ?? ???? ???? ???!
???? ????? ???? ???? ??????? ???? ??? ??????????
???? ??? ???? ?????? ????? ??? ??? ?????? ??????? ???????
??????? ?????????
?????????? ?? ?????
??????? ?????????????? ?????? ???????????? ?????????? ??????? ?????????????
?????? ???????? ???? ??????
???????? ??? ?????, ????????? ????????? ???? ??? ?????
?????? ????? ?????? ???? ???? ?????