Bangla Runner

ঢাকা , বৃহস্পতিবার, ১৬ এপ্রিল, ২০২৬ | বাংলা

শিরোনাম

?????????? ?? ????? ??????? ?????????????? ?????? ???????????? ?????????? ??????? ????????????? ???????? ??? ?????, ????????? ????????? ???? ??? ????? ?????? ????? ?????? ???? ???? ????? ???? ??????: ????????? ??? ??? ????? ????? ???! ?????? ???????? ?????????? ???????, ????? ?? ????? ??? ??? ????? ??????? ???????? ???? ??????? ?-???? ??????? ??????? ???? ? ???? Important Quotations from Different Disciplines
Home / ???????

ভারতকে হারাতে হলে রেকর্ড গড়তে হবে পাকিস্তানকে

ক্রীড়া ডেস্ক
সোমবার, ১৭ জুন ২০১৯ Print


বিশ্বকাপে পাকিস্তানের বিপক্ষে হাইভোল্টেজ ম্যাচে রানের পাহাড় গড়েছে ভারত। ম্যানচেস্টারে ওল্ড ট্রাফোর্ড ক্রিকেট গ্রাউন্ডে টস জিতে ভারতকে ব্যাট করতে পাঠায় পাকিস্তান। বিশ্বকাপের ২২তম ম্যাচে ক্রিকেট বিশ্বের এ দুই চির প্রতিদ্বন্দ্বী মুখোমুখি হয়।  

রোহিত শর্মা ও কোহলির অনবদ্য ব্যাটিংয়ে নির্ধারিত ৫০ ওভারে ৫ উইকেট হারিয়ে ৩৩৬ রান সংগ্রহ করে কপিল দেবের উত্তরসূরীরা। বিশ্বকাপের ইতিহাসে এ পরিমাণ রান চেজ করে জয়ের নজির নেই। সর্বোচ্চ ৩২৭ রান তাড়া করে জয় পাওয়ার ইতিহাস আছে ক্রিকেট বিশ্বকাপে। তাই ভারতকে হারাতে হলে রেকর্ড গড়তে হবে পাকিস্তানকে।

দলের পক্ষে রোহিত শর্মা ১৪০ রান করে আউট হন। লোকেশ রাহুল ফেরেন ৫৭ রান করে। ব্যক্তিগত ২৬ রান নিয়ে চলে যান হার্দিক পান্ডিয়া। ১ রান করে ব্যক্তিগত রানের খাতা খুলতেই সাজঘরের পথ ধরেন ধোনি।

৪৬.৪ ওভার বল খেলার পর মাঠে বৃষ্টি বাগড়া দেয়। ততখনে ভারতের দলীয় রান দাড়ায় ৩০৫ রান। বৃষ্টির পরে আউট হয়ে ফিরে যান বিরাট  কোহলি। ৬৫ বল থেকে তিনি দলে যোগ করেন ৭৭ রান।

অন্যদিকে ৫০ ওভার বল করে পাচ উইকেট তুলে নিতে সক্ষম হয়েছে পাকিস্তানি বোলাররা। তবে পাকিস্তানের পক্ষে শুরুটা বেশ ভালই করেছিলেন মোহাম্মদ আমির। প্রথম ওভারেই মেডেন তুলে নিতে সক্ষম হয়েছিলেন তিনি।

আমিরকে দেখে শুনে খেলে অন্য বোলারদের ওপর চড়াও হয় ভারত। সবধানী ভারতীয় ব্যাটসম্যানদের তাই সহজেই ফেরাতে পারেনি পাকিস্তানি বোলাররা। ১৩৬ রানের মাথায় ২৪তম ওভারের শেষ বলে ম্যাচের প্রথম উইকেট তুলে নেন ওয়াহাব রিয়াজ।  

ওপেনিং জুটি ভেঙার পর ২৩৪ রানের মাথায় ৩৯তম ওভারে দ্বিতীয় উইকেটে রোহিত শর্মাকে তুলে নেন পাকিস্তানি পেসার হাসান আলি। বাকি সময়টা দখলে ছিল মোহাম্মাদ আমিরের। একে একে তুলে নেন ৩টি উইকেট।

 ৪৪তম ওভারে ২৮৫ রানের মাথায় তৃতীয় উইকেটের দেখা পায় পাকিস্তান। পাণ্ডাকেকে ফেরান মোহাম্মাদ আমির। ৪৬তম ওভারে দলীয় ২৯৮ রানে এমএস ধোনীকে বোল্ড এবং ৪৮তম ওভারে ৩১৪ রানে বিরাট কোহলিকে ফেরান মোহাম্মাদ আমীর। আর অপরাজিত থেকে বিজয় শঙ্কর করেন ১৫ ও কেয়াদব যাদব করেন ৯ রান।

আরও পড়ুন আপনার মতামত লিখুন

© Copyright -Bangla Runner 2024 | All Right Reserved |

Design & Developed By Web Master Shawon