Bangla Runner

ঢাকা , বৃহস্পতিবার, ১৬ এপ্রিল, ২০২৬ | বাংলা

শিরোনাম

?????????? ?? ????? ??????? ?????????????? ?????? ???????????? ?????????? ??????? ????????????? ???????? ??? ?????, ????????? ????????? ???? ??? ????? ?????? ????? ?????? ???? ???? ????? ???? ??????: ????????? ??? ??? ????? ????? ???! ?????? ???????? ?????????? ???????, ????? ?? ????? ??? ??? ????? ??????? ???????? ???? ??????? ?-???? ??????? ??????? ???? ? ???? Important Quotations from Different Disciplines
Home / ???????

উইন্ডিজের বনাম বাংলাদেশ

টস জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ, একাদশে লিটন

ক্রীড়া ডেস্ক
মঙ্গলবার, ১৮ জুন ২০১৯ Print


বিশ্বকাপের ২৩তম ম্যাচে টনটনের কুপার এসোসিয়েট গ্রাউন্ডে টস জিতে উইন্ডিজের বিপক্ষে ফিল্ডিং বেছে নিয়েছে বাংলাদেশ। ১৭ জুন, সোমবার  টাইগার অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা ক্যারিবিয়দের আগে ব্যাট করার আমন্ত্রণ জানান ।

এদিকে বাংলাদেশ একাদশে একটি পরিবর্তন এসেছে। বাদ পড়েছেন মোহাম্মদ মিথুন। তার জায়গায় দলে ঢুকেছেন লিটন দাস। 

বাংলাদেশ একাদশে যারা আছেন: তামিম ইকবাল, সৌম্য সরকার,সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মাহমুদুল্লাহ, লিটন দাস, মোসাদ্দেক হোসেন সৈকত, মেহেদী হাসান মিরাজ, মোহাম্মদ সাইফুদ্দিন, মাশরাফি বিন মর্তুজা, মোস্তাফিজুর রহমান।

উইন্ডিজ একাদশে যারা আছেন: ক্রিস গেইল, এভিন লুইস, সাই হোপ, ডারেন ব্রাভো, নিকোলাস পুরান, শিমরন হেটমায়ার, আন্দ্রে রাসেল, জেসন হোল্ডার, শেলডন কটরেল, ওশানে থমাস, শ্যানন গ্যাব্রিয়েল।

এর আগে বিশ্বকাপে উইন্ডিজের বিপক্ষে ০৪ বার মুখোমুখি হয়েছে বাংলাদেশ। ১৯৯৯, ২০০৩, ২০০৭ ও ২০১১ আসরে। এর মধ্যে তিনটি ম্যাচেই জয় পেয়েছিল ক্যারিবিয়রা। বাংলাদেশ জিতেছিল একবার।

বাংলাদেশ সময় বিকেল সাড়ে ৩টায় ম্যাচটি শুরু হয়। খেলাটি সরাসরি সম্প্রচার করছে বিটিভি, গাজী টিভি, মাছরাঙা চ্যানেল। মুঠোফোনে জিপি ফোনের গ্রাহকরা খেলা দেখতে পারবেন বায়োস্কোপ।

আরও পড়ুন আপনার মতামত লিখুন

© Copyright -Bangla Runner 2024 | All Right Reserved |

Design & Developed By Web Master Shawon